আল রোকন,রিপোর্টার কুমিল্লা:
কুমিল্লার দাউদকান্দিতে আ’লীগ নেতা ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মেজর (অব.)মোহাম্মদ আলী সুমনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিলের আয়োজন করেছে দাউদকান্দি উপজেলা বিএনপি ও গৌরীপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন ।
সোমবার(৬ অক্টোবর) বিকাল ৫ টায় দাউদকান্দি উপজেলা বিএনপি ও গৌরীপুর ইউনিয়ন বিএনপি’র অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।মিছিলটি গৌরীপুর বাজার থেকে শুরু হয়ে গৌরীপুর বাস ইস্টার্ন এসে শেষ হয়৷
এসময় বিক্ষোভ মিছিল শেষে বক্তব্য প্রদান করেন বিএনপি’র সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম,কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক আঃ বাসেদ, গৌরীপুর ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ খোকন মিয়া,গৌরীপুর ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন,ও বিএনপি নেতা কবির হোসেন,বলেন,গত ৫ আগষ্ঠ বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের সময় হওয়া তুজারভাঙ্গা গ্রামের বাবু ও শহীদনগরের রিফাতসহ তিনটি হত্যা এবং ৪ মামলার এজাহার ভূক্ত আসামি সাবেক দাউদকান্দি উপজেলা পরিষদ চেয়ারম্যান মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের ফাঁসি দাবি জানিয়ে অতি দ্রুত বাস্তবায়ন করার জন্য সরকারের প্রতি আহবান জানান৷

