এম,এ মোতালেব,স্টাফ রিপোর্টার – নোয়াখালী :-
নোয়াখালীর সেনবাগ উপজেলায় রাজনৈতিক প্রভাব খাটিয়ে প্রতিপক্ষের উপর হামলা পত্রিক সম্পত্তি থেকে উচ্ছেদের চেষ্টা। স্থানীয় জনপ্রতিনিধি ও সেনবাগ থানার আইন শৃঙ্খলা বাহিনীর নিকট সুস্থ তদন্ত সাপেক্ষ বিচারের দাবি জানান। নাজমা বেগম(৩১), স্বামী-আব্দুল মালেক, সাং-বাবুপুর শ্রীপুর, মোগল চৌধুরী বাড়ি, নাজমা বেগম সাংবাদিকদের সম্মুখে দেশবাসীর কাছে তার উপর নির্মম হামলা অনেক নির্যাতনের বিচারের দাবি করছেন।
মনোয়ারা বেগম (৪০) একটি রাজনৈতিক দলের নেত্রীর প্রভাব খাটিয়ে সব সময় এই পরিবারের প্রতি অনলাইন করে যাচ্ছে বলে নাজমা বেগম দাবি করেন।
ঘটনার তারিখ ও সময়ঃ-২৬/১০/২০২৫ ইং বর্ণিত বিবাদী আমাকে অসহায় পাইয়া জোর পূর্বক
জায়গা সম্পত্তি জবর দখল করার জন্য পায়তারা করিয়া আসিতেছে। উক্ত ঘটনার বিষয়ে আমি ও আমার পরিবারের লোকজনসহ বিবাদীকে নিয়ে স্থানীয় ভাবে একাধিকবার আপোষ মিমাংসার চেষ্টা করিলে বিবাদী
স্থানীয় সালিশ দরবার মানিবেনা বলিয়া জানায়। উক্ত বিরোধের জের ধরিয়া ২৬/১০/২০২৫ ইং তারিখ সকাল অনুমান ১০.০০ ঘটিকার সময় বর্ণিত ঘটনাস্থলে সকল বিবাদীগন আসিয়া আমাকে অকথ্য ভাষায় গালমন্দ করতঃ আমি বিবাদীদের উক্ত অন্যায় মূলক আচরনের প্রতিবাদ করিতে চাহিলে সকল বিবাদীগন আমাকে অতর্কিত ভাবে আমার মুখের উপরে ওরনা দিয়া পেচাইয়া সকলে একত্রিত হইয়া এলোপাথারী ভাবে গাছের লাঠি দিয়া পিটাইয়া ও কিল ঘুষি লাথি মারিয়া শরীরের বিভিন্ন স্থানে নীলা ফুলা জখম করে মনোযারা আমার ডান হাতে থাকা কিস্তির নগদ ৩০,০০০/-টাকা এবং ০১টি হনার এনড্রয়েন মোবাইল ফোন যাহার মূল্য অনুমান ২০,০০০/-টাকা ও মোবাইলের কেচিনের অপর পাটে ৩,০০০/-টাকাসহ নিয়া যায়। পরবর্তীতে সকল বিবাদীগন আমাকে টানা হেছড়া করিয়া তাহাদের বাড়ীর সামনে নিয়া এলোপাথারী ভাবে চুলের মুঠি ধরিয়া টানা হেছড়া করিয়া শ্লীলতাহানী ঘটায়। আমার আত্মচিৎকারে বাড়ীর আশপাশের লোকজন আগাইয়া আসিলে সকল বিবাদীগন আমার স্বামীর দখলীয় জায়গা
জোর পূর্বক দখল করিয়া নিবে ও আমাদেরকে বর্ণিত ঠিকানায় বসবাস করিতে দিবেনা বলিয়া খুন জখমের ভয়ভীতি প্রদর্শন করিয়া দ্রুত ঘটনাস্থল হইতে চলিয়া যায়।

