• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঝালকাঠির কাঁঠালিয়ায় বন্ধ ব্রিজের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে শিক্ষার্থী ও এলাকাবাসীর মানববন্ধন, র‍্যালি ও সড়ক অবরোধ 

     swadhinshomoy 
    11th Nov 2025 2:15 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সিরাজুল ইসলাম রনি,ঝালকাঠি প্রতিনিধি:

    ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলার আমুয়া হাসপাতাল সংলগ্ন ধোপার নদীর ওপর নির্মাণাধীন ব্রিজের কাজ দীর্ঘদিন ধরে বন্ধ থাকায় চরম ভোগান্তিতে পড়েছে এলাকাবাসী। এ অবস্থায় ব্রিজের কাজ দ্রুত সম্পন্নের দাবিতে মানববন্ধন, র‍্যালি ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয়রা।

    আজ সোমবার (১০ নভেম্বর) সকাল ১১টায় ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। ব্রিজ সংলগ্ন সড়কের দু’পাশে শত শত শিক্ষার্থী ও এলাকাবাসী প্রায় এক কিলোমিটার জুড়ে মানববন্ধনে অংশ নেন।

    বক্তারা জানান, ধোপার নদীর ওপর এ ব্রিজের নির্মাণ কাজ ২০২১-২২ অর্থবছরে শুরু হলেও, ২০২৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা থাকলেও এখনও সম্পন্ন হয়নি এমনকি ২০ শতাংশ কাজও বাকি রয়েছে। ঠিকাদার কাজ ফেলে রেখে উধাও হয়ে গেছে বলে অভিযোগ করেন তারা।

    এ অবস্থায় বিকল্পভাবে তৈরি করা কাঠের পুরনো ও ঝুঁকিপূর্ণ সাঁকো দিয়ে প্রতিদিন ৯টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, কাঁঠালিয়া উপজেলার একমাত্র আমুয়া হাসপাতালের রোগী, নারী-শিশুসহ হাজারো মানুষ ঝুঁকি নিয়ে চলাচল করছে।

    মানববন্ধনে বক্তারা অবিলম্বে ব্রিজের নির্মাণ কাজ শেষ করার জন্য সরকারের হস্তক্ষেপ কামনা করেন।

    মানববন্ধনে বক্তব্য রাখেন—
    ইয়োথ রেডকেয়ার মানবিক ফাউন্ডেশন সভাপতি মোঃ মেহেদী হাসান,
    আমুয়া মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনজুরুল হক,
    বাংলাদেশ জামায়াতে ইসলামী কাঁঠালিয়া উপজেলা আমির মাস্টার মোঃ মজিবুর রহমান,
    আমুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নকিরুল ইসলাম,
    ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মন্নান তালুকদার,
    যুবদল নেতা তুহিন মিয়া,
    শেখ ফজিলাতুন্নেছা ভোকেশনাল ইনস্টিটিউটের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান,
    এছাড়াও শিক্ষার্থী সামিরা আক্তার ও অরিন্দ্র মজুমদার বক্তব্য রাখেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30