• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ভারতের আই আই টি খড়গপুরে অনুষ্ঠিত আন্তর্জাতিক সিম্পোজিয়ামে পটুয়াখালী ভার্সিটির, কর্মকর্তার অংশগ্রহণ 

     swadhinshomoy 
    11th Nov 2025 2:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    জাকির হোসেন হাওলাদার,দুমকী ও পবিপ্রবি প্রতিনিধি :

    ভারতের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইন্ডিয়ান ইনস্টিটিউট অব টেকনোলজি (আইআইটি), খড়গপুরে সম্প্রতি অনুষ্ঠিত “ইন্টারন্যাশনাল সিম্পোজিয়াম অন নলেজ ইঞ্জিনিয়ারিং ইন ডিজিটাল লাইব্রেরি ডিজাইন (KEDLD–2025)”–এ অংশগ্রহণ করেছেন পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) উপ-গ্রন্থাগারিক ড. পঙ্কজ কুমার সরকার।সিম্পোজিয়ামের বিভিন্ন অধিবেশনে ড. পঙ্কজ কুমার সরকার আলাদাভাবে সেশন চেয়ার ও কো–চেয়ার হিসেবে দায়িত্ব পালন করেন, যা ছিল একটি আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশি শিক্ষাবিদের সম্মানজনক সম্পৃক্ততা। দেশ–বিদেশের গবেষক, শিক্ষাবিদ ও প্রযুক্তিবিদদের উপস্থিতিতে আয়োজিত এই সিম্পোজিয়ামটি আধুনিক প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও মেটা ডেটা লার্নিংয়ের নতুন দিগন্ত উন্মোচনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।অংশগ্রহণ শেষে অনুভূতি প্রকাশ করতে গিয়ে তিনি বলেন, “আইআইটি খড়গপুরের এই আন্তর্জাতিক আয়োজন আমার পেশাগত ও একাডেমিক জীবনের এক স্মরণীয় অধ্যায় হয়ে থাকবে। সিম্পোজিয়ামের আয়োজক কমিটির উষ্ণ আতিথেয়তা, সম্মান ও সহযোগিতা সত্যিই অনন্য। আয়োজক সচিব ও তাঁর পুরো টিমের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।”
    তিনি আরও বলেন, “আমার অংশগ্রহণের অনুমতি ও উৎসাহ প্রদানের জন্য পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. কাজী রফিকুল ইসলামর প্রতি গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে রেজিস্ট্রার অধ্যাপক ড. মোঃ ইকতিয়ার উদ্দিনকেও আন্তরিক ধন্যবাদ জানাই তাঁর সদয় সহযোগিতা ও প্রেরণার জন্য।”উল্লেখ্য, ‘KEDLD–2025’ সিম্পোজিয়ামটি দক্ষিণ এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক গবেষণা ও উদ্ভাবন ভিত্তিক সম্মেলন, যেখানে বিভিন্ন দেশের শিক্ষাবিদরা কৃত্রিম বুদ্ধিমত্তা, মেশিন লার্নিং ল্যাংগুয়েজ, ডেটা সায়েন্স ও ডিজিটাল প্রযুক্তি বিষয়ে তাঁদের সাম্প্রতিক গবেষণালব্ধ ফলাফল উপস্থাপন করেন। এই আন্তর্জাতিক মঞ্চে পবিপ্রবির প্রতিনিধিত্ব দেশের উচ্চশিক্ষা ও গবেষণাক্ষেত্রে এক নতুন সাফল্যের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30