• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নান্দাইল বিএনপি’র প্রার্থী ইয়াসের চৌধুরীর নির্বাচনী প্রচারণা 

     swadhinshomoy 
    12th Nov 2025 1:44 pm  |  অনলাইন সংস্করণ Print

    এ,টি,এম, হুমায়ুন কাদির,নান্দাইল (ময়মনসিংহ ) প্রতিনিধি :

    আজ ১১ নভেম্বর রোজ মঙ্গলবার বিকাল ৪ ঘটিকা নান্দাইল কালামপুর খুররম খান চৌধুরী ডিগ্রী কলেজ মাঠ প্রাঙ্গনে এক বিশাল নির্বাচনী সভার আয়োজনে মাধ্যমে বিএনপির মনোনীত প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরীর ধানের শীষ প্রতীকের নির্বাচনী প্রচারণার আনুষ্ঠানিকতা শুরু করেন। অনুষ্ঠানটি বিএনপির সদস্য সচিব এনামুল কাদির ও যুগ্ন আহবায়ক মিজানুর রহমান লিটনের সঞ্চালনা পরিচালনা করা হয়।

    এর পূর্বে নান্দইল উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার বিএনপি নেতাকর্মী সহ যুবদল, ছাত্রদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবক দল সহ অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা প্রায় ২০০০ মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের মাধ্যমে ময়মনসিংহ কিশোরগঞ্জ হাইওয়ে রাস্তার নান্দইলের শেষ সীমানা জামতলা বাজার থেকে বিএনপির প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরীকে বিশাল গাড়ি বহরের মাধ্যমে সংবর্ধনা দিয়ে নান্দাইল কানরামপুর নিয়ে আাসেন। নেতাকর্মীরা বিভিন্ন স্লোগান দেন, ইয়াসের খানের আগমন শুভেচ্ছা স্বাগতম, কে বলেরে জিয়া নাই জিয়া সারা বাংলায়, নান্দইলের মাটি ইয়াসের খানের ঘাটি, তরুণদের প্রথম ভোট ধানের শীষের পক্ষে হোক।

    জনাব ইয়াসের খান চৌধুরী নান্দাইলের সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী সাহেবের একমাত্র যোগ্য সন্তান। উনার আন্তর্জাতিক মানের শিক্ষাগত যোগ্যতা রয়েছে। তিনি বিশ্বসেরা ইউনিভার্সিটি অব লন্ডন থেকে কম্পিউটার সাইন্সে অনার্স এবং ইনফরমেশন টেকনোলজিতে মাস্টার্স ডিগ্রী অর্জন করেছেন। তিনি কাজ করেছেন বিশ্ব বিখ্যাত প্রতিষ্ঠান আই বি এম এর ডাটা সাইন্টিস্ট হিসেবে, বিখ্যাত টেলিকম প্রতিষ্ঠান ভোডাফোন এর সাথে এবং সর্বশেষ বিবিসি এর হেড আইটি হিসেবে দায়িত্ব পালন করেছেন। একজন বাংলাদেশী হিসেবে তিনি আমাদের নান্দাইলের গর্ব।

    জনাব ইয়াসের খান চৌধুরী বক্তব্য শুরুতেই তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক সংসদ সদস্য মরহুম চাচা খুররম খান চৌধুরী, পিতা সাবেক সংসদ সদস্য মরহুম আনওয়ারুল হোসেন খান চৌধুরী।

    জনাব ইয়াসের খান চৌধুরী নান্দাইল বাসিকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন আপনাদের সহযোগিতা দেশ নায়ক জনাব তারেক রহমান আমার ওপর যে দায়িত্ব দিয়েছেন তা সকলে মিলে মিশিয়ে পালন করতে হবে ইনশাল্লাহ।
    আমাকে মনোনয়ন দেওয়া মানে আপনাদেরকে মনোনয়ন দেওয়া। আমি একা ধানের প্রার্থী নই, আপনারা সবাই ধানের প্রার্থী। আমার পূর্বপুরুষেরা যেভাবে উন্নয়ন করেছিলন ঠিক তেমনি আমি আপনাদের পাশে আছি। যারা মনোনয়ন চেয়ে ছিলেন সবাই যোগ্য। দল আমাকে মনোনয়ন দিয়েছে, দলের মধ্যে করবেন না, আজকের এই জনসমুদ্র প্রমাণ করেছে নান্দাইলে মাটি ধানের শীষে ঘাটি । সবাই মিলে মিশে নান্দাইলকে একটি সুন্দর নান্দাইল হিসেবে উপহার দেওয়া।এখনো যারা দলের সিদ্ধান্তের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন তাদের কাছে আহ্বান থাকবে তারেক জিয়ার সিদ্ধান্ত মেনে দলের হয়ে কাজ করুন দল আপনাকে যথাযথ সম্মান দিবে।
    দলের সদস্য সচিব এনামুল কাদির বলেন দলের সিদ্ধান্ত মেনে নিয়ে সবাই একসাথে কাজ করে তারেক জিয়ার মনোনীত প্রার্থী জনাব ইয়াসের খান চৌধুরীকে বিজয়ী করে তারেক জিয়াকে উপহার দিব এই হক আমাদের অঙ্গীকার। সদস্য সচিব জানাব এনামুল কাদির আরো বলেন ইয়াসের খান চৌধুরী নান্দাইল বাসীর জন্য এক নতুন আশা ও সম্ভাবনা, তিনি মেধা, দক্ষ ও সৎ ব্যক্তিত্ব সম্পন্ন ক্লিন ইমেজেস ব্যক্তি।

    উক্ত অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ন আহবায়কবমিজানুর রহমান লিটন
    বিএনপি যুগ্ন আহবায়ক কামরুজ্জামান রাসেল, বিএনপি যুগ্ন আহবায়ক নাজমুল হাসান, বাংলাদেশ জাতীয়বাদী দল নান্দাইল পৌরসভার সদস্য সচিব জনাব রফিকুজ্জামান মনির, , যুবদল নেতা আবু হুরায়রা , নান্দাইল উপজেলা ছাত্রদলের আহবায়ক বাবুল আহমেদ অনিক প্রমুখ।।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30