• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জেদ্দা ফেরত ফ্লাইটে পাঁচ যাত্রীর কাছ থেকে স্বর্ণ উদ্ধার 

     swadhinshomoy 
    13th Nov 2025 4:00 pm  |  অনলাইন সংস্করণ Print

    শেখ আহাম্মেদ চট্টগ্রাম

    চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে জেদ্দা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১৩৬ ফ্লাইটের পাঁচ যাত্রীর কাছ থেকে মোট এক কেজি ২০০ গ্রাম স্বর্ণ উদ্ধার করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ। এর মধ্যে ৭০০ গ্রাম স্বর্ণ জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৩৫ লাখ টাকা।

    বুধবার (১২ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় ফ্লাইটটি শাহ আমানত বিমানবন্দরে অবতরণ করে। পরবর্তীতে যাত্রীদের ব্যাগ তল্লাশি করে স্বর্ণ পাওয়া যায় বলে জানিয়েছেন বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী মোহাম্মদ ইব্রাহীম খলিল।

    তিনি জানান, জেসমিন আক্তার, মো. নাসির, মোহাম্মদ মাসুম করিম চৌধুরী, কাজী মনোয়ারা বেগম ও ইয়াসমিন আক্তার নামের পাঁচ যাত্রীর কাছ থেকে এসব স্বর্ণ পাওয়া যায়। উদ্ধারকৃত এক কেজি ২০০ গ্রামের মধ্যে ৫০০ গ্রাম যাত্রীদের ফেরত দেওয়া হলেও ৭০০ গ্রাম আটক করে বিমান কর্তৃপক্ষ।

    ঘটনার পর সংশ্লিষ্ট যাত্রীদের সতর্ক করে ছেড়ে দেওয়া হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30