সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ, প্রতিনিধি :
হবিগঞ্জ জেলার জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে এবং শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে হবিগঞ্জ জেলা পুলিশ সর্বদা সতর্ক অবস্থায় প্রস্তুত বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার এ এন এম সাজিদুর রহমান। আগামী ১৩ নভেম্বর ২০২৫ইং তারিখকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামীলীগ এর যে কোন ধরণের বিশৃঙ্খলা, নাশকতা, নৈরাজ্য প্রতিরোধ করতে হবিগঞ্জ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের তত্ত্বাবধানে প্রতিটি থানার টহল টিম নাশকতা এড়াতে মাঠে সক্রিযভাবে নিরাপত্তা বৃদ্ধি করেছে , এর অংশ হিসাব গতাকল হইতে জেলার কয়েকজন কে বিশৃঙ্খলা ও নাশকতার দায়ে আটক করেছে।অপরদিকে ঢাকা-সিলেট মহাসড়ক এ চেকপোস্ট বসিয়ে সন্দেহভাজনদের তল্লাশি করছে। আঞ্চলিক সড়ক, বাজার এলাকা ও জনবহুল স্থানে যানবাহনে তল্লাশি, সন্দেহজনক চলাচল পর্যবেক্ষণ এবং তাৎক্ষণিক আইনগত পদক্ষেপ গ্রহণসহ হবিগঞ্জ জেলার বিভিন্ন হাট-বাজার, বাস স্ট্যান্ড, রেল স্টেশনসহ গুরুত্বপূর্ণ সকল স্থানে নজরদারি বৃদ্ধিসহ প্রতিনিয়ত অভিযান, টহল ডিউটি, চেকপোস্ট এর মাধ্যমে অপরাধীদের আটক করে আইনের আওতায় আনা হচ্ছে। জেলা পুলিশ সুপার বলেন, জনগণের নিরাপত্তা ও জানমাল রক্ষায় হবিগঞ্জ জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে আছে। সন্দেহজনক কিছু দেখামাত্রই পার্শ্ববর্তী আইন শৃংখলা বাহিনী কে অবহিত করুন।আমরা সর্বদা জনগণের পাশে আছি।এ রিপোর্ট লিখা পর্যন্ত জেলার কোথাও কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায় নি।

