• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই লক্ষ্য- ভি পি নূর 

     swadhinshomoy 
    13th Nov 2025 3:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    সারোয়ার নেওয়াজ শামীম, হবিগঞ্জ প্রতিনিধি :

    গণভোট ও জাতীয় সংসদ নির্বাচন আলাদাভাবে আয়োজনের কোনো বাস্তবতা এই মুহূর্তে নাই বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।
    বুধবার( ১২/১১/২৫ইং) হবিগঞ্জ পৌরসভা মাঠে গণ অধিকার আয়োজিত নির্বাচনী সভা অনুষ্ঠিত হয়। তিনি বলেন, এই মুহূর্তে কারো সাথে জোট করা বা একীভূত হওয়ার তেমন সুযোগ নেই। তবে ইতোমধ্যে অনেক রাজনৈতিক দল আমাদের সঙ্গে থেকে নির্বাচনে অংশ নিতে যোগাযোগ করছে।
    বুধবার বিকেলে হবিগঞ্জ পৌরসভা মাঠে গণঅধিকার পরিষদের নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন আওয়ামী লীগের যারা জুলাই আন্দোলনের বিপক্ষে ছিলেন না, কিংবা ছাত্র-জনতার ওপর হামলা-মামলায় জড়িত ছিলেন না— তারা চাইলে বিভিন্ন দলে যোগ দিতে পারবেন।
    দেশের মানুষ পরিবর্তন চায়, সেই পরিবর্তনের নেতৃত্ব দিতেই গণঅধিকার পরিষদ নির্বাচনমুখী রাজনীতিতে অংশ নিচ্ছে। জনগণের ভোটাধিকার নিশ্চিত করাই প্রধান লক্ষ্য বলে জানান নুরুল হক নুর।

    সভায় প্রধান বক্তা ছিলেন-হবিগঞ্জ সদর আসনে এমপি প্রার্থী ও জেলা গণঅধিকার পরিষদ সভাপতি এডভোকেট চৌধুরী আশরাফুল বারী নেমান। সভায় কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30