• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিষয় :কিশোরগঞ্জে নি*ষি*দ্ধ দলের না*শ*ক*তা ঠেকাতে জামায়াতে ইসলামী কর্মীদের মাঠে অবস্থান 

     swadhinshomoy 
    15th Nov 2025 12:36 pm  |  অনলাইন সংস্করণ Print

    আনিসুজ্জামান,স্টাফ রিপোর্টার,কটিয়াদী (কিশোরগঞ্জ) :

    (১৩নবেম্বর,বৃহস্পতিবার) ঘোষিত আওয়ামী লীগের সম্ভাব্য নাশকতা ও নৈরাজ্য ছড়িয়ে পড়ার আশঙ্কায় ভোর থেকেই কিশোরগঞ্জ শহরে অবস্থান নেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীরা। ভোর থেকেই শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ চওড়া পয়েন্টে দলটির নেতারা জনসাধারণের নিরাপত্তায় সতর্ক অবস্থান নেন।

    সকাল থেকে পুরান থানা এলাকাসহ সদর হাসপাতালের সামনে বটতলা, আখড়া বাজার, জেলা স্মরণী মোড়, নগুয়া শেষ মোড়, বড় বাজার জাহাঙ্গীর মোড়, কালীবাড়ি মোড় এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ সড়কের জেলা পরিষদের সামনে জামায়াতের নেতাকর্মীদের অবস্থান দেখা যায়।বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির ও কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনের প্রার্থী অধ্যাপক মো. রমজান আলী, নায়েবে আমির অধ্যক্ষ মোহাম্মদ আজিজুল হক, কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের প্রার্থী অ্যাডভোকেট মো. রোকন রেজা শেখ, রাজনৈতিক সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক কাজল, সদর উপজেলা জামায়াতের আমির মাওলানা নজরুল ইসলাম এবং জেলা ছাত্রশিবিরের সভাপতি হাসান আল মামুনের নেতৃত্বে নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী বলেন, আমরা শান্তি, শৃঙ্খলা ও গণতান্ত্রিক পরিবেশ চাই। জনগণের জানমাল রক্ষায় জামায়াতের নেতা-কর্মীরা মাঠে আছে। কোনো অরাজকতা বা নাশকতা হলে আমরা তা প্রতিহত করব।

    জামায়াতের এই সতর্ক অবস্থানের মাধ্যমে তারা স্থানীয়দের মধ্যে নিরাপত্তার বার্তা পৌঁছে দিতে চেয়েছেন এবং সম্ভাব্য সংঘাত এড়াতে প্রশাসন ও স্থানীয় জনসাধারণের সহযোগিতা কামনা করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30