• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • দৌলতপুরে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিল 

     swadhinshomoy 
    15th Nov 2025 12:32 pm  |  অনলাইন সংস্করণ Print

    দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি ফরিদ আহমেদ:

    কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত লকডাউনের কর্মসূচির প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে দৌলতপুর উপজেলা স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল ও যুবদল ।
    বৃহস্পতিবার (১৩নভেম্বর) সকালে উপজেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক রাশেদুল হক শামীম, ছাত্রদলের আহ্বায়ক মাসুদুজ্জামান রুবেল ও যুবদলের আহ্বায়ক মোঃ বেনজির আহমেদ বাচ্চু’র যৌথ নেতৃত্বে এই বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।

    মিছিলটি উপজেলা বিএনপি’র কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে থানা বাজার ঘুরে একই জায়গায় এসে শেষ হয়। পরে সংক্ষিপ্ত পথ সভায় নেতৃবৃন্দরা বলেন, ১৩ তারিখ সারাদিন আমরা দৌলতপুরের রাজপথে থাকবো এবং নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সমস্ত অপতৎপরতা রুখে দিবো। যদি লকডাউনের নামে আওয়ামী সন্ত্রাসীরা কোন প্রকার নাশকতার চেষ্টা করে তাহলে তার জবাব রাজপথেই দেওয়া হবে। এসময় উপজেলা, ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30