• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে হাকিমপুর থানার ওসি নাজমুল ইসলামের নেতৃত্বে পুলিশের টহল জোরদার 

     swadhinshomoy 
    17th Nov 2025 1:03 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ মাহবুব হোসেন মেজর দিনাজপুর জেলা প্রতিনিধিঃ

    শেখ হাসিনার রায়কে কেন্দ্র করে সারা দেশজুড়ে উত্তেজনা বিরাজ করছে। এরই প্রভাব পড়েছে সীমান্ত ঘেঁশা দিনাজপুরের হাকিমপুর (হিলি) এলাকাতেও। সম্ভাব্য নাশকতা ও অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আজ রবিবার (১৬ নভেম্বর) সন্ধ্যা থেকেই হিলি পৌর শহর সহ আশপাশের গুরুত্বপূর্ণ এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে।

    স্থানীয়রা জানান, সন্ধ্যার পর থেকেই হিলি শহরের বিভিন্ন মোড়, বাণিজ্যিক কেন্দ্র, রেলস্টেশন এলাকা ও বন্দর সংলগ্ন সড়কে পুলিশের উপস্থিতি বাড়তে দেখা যায়। বিশেষ করে পুলিশের মোটরসাইকেল স্কোয়াডের টহল ছিল বেশ চোখে পড়ার মতো, যা সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তা ভাব আরও জোরদার করেছে।

    হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল ইসলাম বলেন, দেশের পরিস্থিতি বিবেচনায় হিলি এলাকায় নিরাপত্তা বাড়ানো হয়েছে। সন্ধ্যা থেকে মোটরসাইকেল সোডাউন টহল শুরু হয়েছে। জনসাধারণকে আতঙ্কিত না হয়ে স্বাভাবিক কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অনুরোধ করছি।

    পরিস্থিতি শান্ত রাখতে প্রশাসন সব ধরনের সমন্বিত পদক্ষেপ গ্রহণ করেছে বলে জানা গেছে। জনগনের সার্বিক নিরাপত্তা রাখতে আজ হিলি সহ হাকিমপুরের বিভিন্ন এলাকায় এ টহল জোরদার অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30