নওগাঁ থেকে মাসুদ রানা:
নওগাঁ আত্রাইয়ের ৫ নম্বর বিশা ইউনিয়ন কর্তৃক আয়োজিত ক্রয়দশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী কর্মী সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে কর্মীসভায় উপস্থিত ছিলেন নওগাঁ ৬ আত্রাই রানীনগরের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রার্থী শেখ রেজাউল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর উপজেলা বিএনপির সভাপতি এছাহাক আলী। আরো উপস্থিত ছিলেন ২ নং কাশিমপুর ইউনিয়নের বারবার নির্বাচিত সফল চেয়ারম্যান রানীনগর থানা বিএনপি’র সিনিয়র সহ সভাপতি মোকলেছুর রহমান বাবু সহ আত্রাই উপজেলার সভাপতি,সাধারণ সম্পাদক তসলিম উদ্দিন সহ বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উক্ত কর্মী সমাবেশে বক্তব্য রাখেন।উক্ত কর্মী সমাবেশে সভাপতি হিসেবে ছিলেন ৫ নং বিশা ইউনিয়নের সভাপতি সাইফুল ইসলাম।
বক্তব্যে বক্তরা তৃণমূল পর্যায়ে দলকে আরো শক্তিশালী ও সুগঠিত করতে সকলকে ঐক্য ও সুসংগঠিত করতে সকলকের সক্রিয় ভূমিকার ওপর গুরুত্ব আরোপ করেন। বক্তারা ধানের শীষ কে জয়ী করতে সকল দ্বিধাদ্বন্দ ভুলে গিয়ে রেজু ভাইয়ের হাতকে শক্তিশালী করে এই নওগাঁ ৬আসন জাতীয় সংসদে রেজু ভাইকে এমপি হিসেবে উপহার দেবার অঙ্গীকার ব্যক্ত করেন।

