মনিরুল ইসলাম, নাটোর জেলা প্রতিনিধিঃ
নাটোরের বড়াইগ্রামে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (চাকসু) সহ-সভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য ইব্রাহিম হোসেন রনিকে গণসংবর্ধনা দেওয়া হয়েছে।
রোববার, ১৬ই নভেম্বর বিকেলে বড়াইগ্রাম ডিগ্রি কলেজ মাঠে ছাত্রশিবিরের বড়াইগ্রাম উপজেলা শাখার উদ্যোগে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংবর্ধিত ব্যক্তিত্ব ভিপি ইব্রাহিম রনি।
উপজেলা ছাত্রশিবিরের সভাপতি আশিকুজ্জামান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন নাটোর-৪ আসনের জামায়াতের সংসদ সদস্য প্রার্থী মাওলানা আব্দুল হাকিম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর জেলা আমীর ড. মীর নুরুল ইসলাম, নায়েবে আমীর অধ্যক্ষ দেলোয়ার হোসেন খান, সেক্রেটারি অধ্যাপক সাদেকুর রহমান, জেলা ছাত্রশিবিরের সভাপতি জাহিদ হাসান ও সেক্রেটারি আবু সাঈদ রনি, মসজিদ মিশন একাডেমীর জেলা সভাপতি মাওলানা আবুল হোসাইন, গুরুদাসপুর উপজেলা জামায়াতের আমীর আব্দুল আলিম, বড়াইগ্রাম উপজেলা জামায়াতের আমীর মাওলানা হাবিবুর রহমান, সেক্রেটারি আবু বকর সিদ্দিক এবং জেলা ছাত্রশিবিরের তথ্য ও গবেষণা সম্পাদক ইকবাল আহমেদ।
বক্তব্য পর্ব শেষে সন্ধ্যায় পাবনার অনির্বাণ শিল্পী গোষ্ঠীর পরিবেশনায় একটি মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

