• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ফেনী-১ আসনে বেগম খালেদা জিয়ার পক্ষে রাধানগর ইউনিয়নে ব্যাপক গণসংযোগ 

     swadhinshomoy 
    22nd Nov 2025 11:35 am  |  অনলাইন সংস্করণ Print

    জিয়াউল হক,ফেনী(ছাগলনাইয়া)প্রতিনিধিঃ

    ফেনী-১ আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষে ছাগলনাইয়া উপজেলার ৮ নং রাধানগর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের লক্ষ্মীপুর গ্রামে ব্যাপক গণসংযোগ অনুষ্ঠিত হয়েছে।
    এ গণসংযোগ কর্মসূচিতে নেতৃত্ব দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক ও ফেনী-১ আসনের সংগঠনিক সমন্বয়ক রফিকুল আলম মজনু। তিনি ঘরে ঘরে গিয়ে ভোটারদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপিকে বিজয়ী করতে সকলের সহযোগিতা কামনা করেন।
    এসময় উপস্থিত ছিলেন ৮ নং রাধানগর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক, সাবেক ইউপি চেয়ারম্যান রবিউল হক মাহবুব, সাবেক ছাত্র নেতা মির্জা ওমর, উপজেলা ও ইউনিয়ন বিএনপির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।
    নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার ও গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপির প্রতীক ধানের শীষের বিজয় নিশ্চিত করতে তৃণমূল পর্যায়ে ধারাবাহিক গণসংযোগ চলছে। তারা আরও বলেন, বর্তমান সময়ের রাজনৈতিক দুঃশাসন থেকে মুক্তি পেতে এ অঞ্চলের মানুষ পরিবর্তন চায়, আর সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত বিএনপি।
    গণসংযোগ কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ উৎসাহ-উদ্দীপনা নিয়ে অংশগ্রহণ করে এবং বিভিন্ন দাবি-দাওয়া তুলে ধরেন। নেতৃবৃন্দ জনগণের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং ভবিষ্যতে সমাধানের আশ্বাস দেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30