• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নলডাঙ্গায় জমি সংক্রান্ত বিরোধে জোর করে ১৯ টি গাছ কর্তন করলো প্রতিপক্ষ 

     swadhinshomoy 
    24th Nov 2025 6:04 pm  |  অনলাইন সংস্করণ Print

    মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

    নাটোরের নলডাঙ্গা উপজেলার পশ্চিম মাধনগর জোয়ানপুর এলাকায় জমি-সংক্রান্ত বিরোধের জেরে গাছ কেটে বড় ধরনের ক্ষয়ক্ষতির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগী মোঃ আব্দুল আজিজ (৫৮) নলডাঙ্গা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন।
    অভিযোগে তিনি উল্লেখ করেন,৫০ বছরেরও বেশি সময় ধরে ভোগদখলীয় জমিতে লাগানো ফলদ গাছ, ২২ নভেম্বর বিকেল ৪টার দিকে প্রতিপক্ষের কয়েকজন ব্যক্তি পরিকল্পিতভাবে কেটে ফেলে। এতে তার প্রায় ৪ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি।
    অভিযোগে তিনি জানান,দীর্ঘদিন ধরে ৫০ বছর আগে কেনা শান্তিপূর্ণ ভোগদখলকৃত একটি জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গত ২১ নভেম্বর ২০২৫ তারিখ বিকেল অনুমানিক সাড়ে ৫টার দিকে, প্রতিপক্ষ মোঃ আমিনুল ইসলাম,অছিমুদ্দিন,জালাল,আবু হানিফ, সেন্টু রহমান, সালাম,বরকাতুল্লাহ, সহ অজ্ঞাত পাঁচজন গাছ কেটে ফেলে!
    এঘটনায় প্রতিপক্ষের সাথে কথা বলার চেষ্টা করা হলে তাদের কোন সারা পাওয়া যায়নি।
    নলডাঙ্গা থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান,অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30