• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বিশিষ্ট চলচ্চিত্র নির্মাতা নাটোরের শেখ নজরুল (চাষী নজরুল) ইসলাম পরবাসী হলেন 

     swadhinshomoy 
    24th Nov 2025 5:58 pm  |  অনলাইন সংস্করণ Print

    ‎মনিরুল ইসলাম, নাটোর প্রতিনিধিঃ

    ‎নাটোরের নলডাঙ্গার গর্ব  ‘চাঁদের আলো’সহ বহু জনপ্রিয় সিনেমার নির্মাতা শেখ নজরুল ইসলাম শনিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ১১টায় রাজধানীর ধানমণ্ডি ইবনে সিনা হাসপাতালে মৃত্যু বরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর। শেখ নজরুল ইসলাম নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামের মৃত মহির উদ্দিন শেখের ছেলে। তার শেষ ইচ্ছা অনুযায়ী নাটোরের নলডাঙ্গা উপজেলার পিপরুল গ্রামে বাবর ও দেছের আলী গোরস্থানে জানাজা শেষে দাফন করা হয়।
    ‎চাঁদের হাসি,এতিম,ঈদ মোবারক,একক নির্মাতা হিসেবে শেখ নজরুল ইসলাম নির্মাণ করেন ‘চাবুক’, ‘চাঁদ’, ‘এতিম’, ‘নাগিন’, ‘মাসুম’, ‘ঈদ মোবারক’, ‘আশা’, ‘পরিবর্তন’, ‘নতুন পৃথিবী’, ‘দিদার’, ‘সালমা’, ‘বউ–শাশুড়ি’, ‘কসম’, ‘বিধাতা’, ‘স্ত্রীর পাওনা’, ‘চাঁদের আলো’, ‘চাঁদের হাসি’, ‘চক্রান্ত’, ‘সিংহ পুরুষ’, ‘সব খতম’, ‘দমন’, ‘জোছনার প্রেম’, ‘মা বড় না বউ বড়’ ইত্যাদি চলচ্চিত্রসহ বিভিন্ন চলচ্চিত্র নির্মান করেন।
    ‎১৯৩৫ সালের ৭ নভেম্বর নাটোরের নলডাঙ্গা থানার পিপরুল গ্রামে জন্মগ্রহণ করেন শেখ নজরুল ইসলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর শেষে জহির রায়হান ও খান আতাউর রহমানের সহকারী হিসেবে চলচ্চিত্রে যোগ দেন। ১৯৭৪ সালে ‘চাবুক’ দিয়ে পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন তিনি। এরপর নির্মাণ করেছেন বহু জনপ্রিয় ও সফল চলচ্চিত্র।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    November 2025
    S M T W T F S
     1
    2345678
    9101112131415
    16171819202122
    23242526272829
    30