• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নগরফুলের নিজস্ব বিদ‍্যাপীঠ নগরফুল পাঠশালার শীতবস্ত্র বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত 

     swadhinshomoy 
    20th Dec 2025 12:53 pm  |  অনলাইন সংস্করণ Print

    রেজাউল মোস্তফা, চট্টগ্রাম:

    নগরফুলের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ কর্মসূচি “শীত আসবে শিশু হাসবে—উষ্ণতার পরশে”-এর ৭ম পর্ব সফলভাবে সম্পন্ন হয়েছে।

    শুক্রবার (১৯ শে ডিসেম্বর)সাগরিকার জেলে পাড়ায় নিজস্ব স্কুল প্রাঙ্গণে আয়োজিত এই মানবিক অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নগরফুল পাঠশালা পরিচালক আয়েশা আক্তার।

    অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের চেয়ারম্যান বায়েজিদ সুমন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নগরফুলের সম্মানিত সভাপতি মোহাইমেনুর রহমান মাহিম এবং কার্যকরী সদস‍্য আল রিজোয়ান চৌধুরী।

    এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নগরফুল শীত ইভেন্টের আহবায়ক শামিবুল হাসান শামীম, অর্থ সম্পাদক আরিফুল ইসলাম তুষারসহ নগরফুলের বিভিন্ন শাখার মালীবৃন্দ।

    অনুষ্ঠানের শুরুতেই সদ‍্যই প্রয়াত বিপ্লবী শরীফ ওসমান হাদির স্মরণে নিরবতা পালন এবং দোয়ার আয়োজন করা হয়।

    অনুষ্ঠানে শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যা উপস্থিত অতিথি ও অভিভাবকদের মাঝে আনন্দ ও উচ্ছ্বাস সৃষ্টি করে।

    অতিথির বক্তব্যে বলেন,নগরফুল বহু বছর ধরে মানবিক কাজের একটি উজ্জ্বল উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো শুধু একটি দায়িত্বই নয়।বরং এটি এক ধরনের মানবিক কর্তব্য।নগরফুল চেয়ারম্যান বায়েজিদ সুমন বলেন, জাতির ভবিষ্যৎ শিশুদের জন্য শীতের কষ্ট যেন বাধা হয়ে না দাঁড়ায় – এই লক্ষ্যেই আমরা এক দশকেরও বেশি সময় ধরে শীতবস্ত্র বিতরণ করছি। আমরা চাই প্রতিটি শিশুর মুখে হাসি ফুটুক।

    পাঠশালা পরিচালক আয়েশা আক্তার বলেন:-
    নগরফুলের এই আয়োজন আরো সুদীর্ঘ হবে,এবং যাদের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় নগরফুলদের মাঝে উষ্ণতা পৌছে যাচ্ছে তাদের প্রতিও বিশেষ কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031