এ আর সুমন অষ্টগ্রাম উপজেলা প্রতিনিধি:
কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার হাওরের মাটি পাচারের অভিযোগ পাওয়া গেছে, সরেজমিনে গিয়ে দেখা যায় অষ্টগ্রাম উপজেলার বাঙ্গালপাড়া ইউনিয়নের লাউড়া গ্রামের বাঘাইয়া এলাকায় রাতের আঁধারে দুইটি ভেকু দিয়ে মাটি কেটে বড় ইঞ্জিন চালিত নৌকা দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে হাওরের মাটি এই নিয়ে এলাকায় চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসী ও স্থানীয় সূত্রে জানা যায়, দিনের বেলায় মাটি উত্তোলন বন্ধ থাকে এবং রাতের বেলায় মাটি উত্তোলন করে, সকাল হলেই জেডি দিয়ে ভেকুগুলো অষ্টগ্রাম উপজেলার নদী পার করে ব্রাহ্মণবাড়িয়া চাতলপাড়ে নিয়ে যায়, ব্রাহ্মণবাড়িয়া জেলার চাতলপাড় ইউনিয়নের, মেনু ভূঁইয়ার ছেলে লুধু ভূঁইয়া ও বাঙ্গালপাড়া ইউনিয়নের বাঘাইয়া গ্রামের নোয়ারিশ তালুকদারের ছেলে, আলাই মিয়া তালুকদার, যোগসাজস্যে প্রতিদিন গরে ৫০ হাজার ফুট মাটি উত্তোলন করে, ঢাকার বিভিন্ন ইটের ভাটায় পাচার করে আসছে।
এলাকাবাসী আরো জানায় রাত ৮ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত ২ টি ভেকু দিয়ে নদীর পাড় ও কৃষি জমি থেকে মাটি উত্তোলন করে আসছে, এর ফলে ক্ষতিগ্রস্ত হচ্ছে অসহায় সাধারণ মানুষের জমি। এতে যেমন জমির উর্বরতা নষ্ট হচ্ছে,তেমনি ক্ষতিগ্রস্ত হচ্ছে পরিবেশের ভারসাম্য, এলাকাবাসী প্রশাসনের নিকট জোর দাবি জানায় প্রশাসন যেন বিষয়টিকে গুরুত্ব সহকারে দেখে এই সমস্ত ভূমিদস্য ও মাটি খেকোদের বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণ করে।
এই বিষয়ে অষ্টগ্রাম উপজেলার সহকারী কমিশনার (ভূমি) এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জনাব আব্দুল আহাদ বলেন, বিষয়টি আমি গুরুত্ব সহকারে দেখে মাটি খেকো দের বিরুদ্ধে আইনানুগ ব্যাবস্থা গ্রহন করা হবে।

