• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কটিয়াদীতে নিহত আব্দুর রশিদের পরিবারের সঙ্গে জামায়াত আমীরের সাক্ষাৎ 

     swadhinshomoy 
    20th Dec 2025 12:26 pm  |  অনলাইন সংস্করণ Print

    আনিসুজ্জামান,স্টাফ রপোর্টার,কটিয়াদী,কিশোরগঞ্জ:

    কটিয়াদী উপজেলা লোহাজুরী ইউনিয়নের দক্ষিণ লোহাজুরী গ্রামের বাসিন্দা আব্দুর রশিদ নৃশংস গুপ্ত হত্যার শিকার হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

    আজ শোকাহত পরিবারের খোঁজখবর নিতে ছুটে যান কটিয়াদী উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক মোজাম্মেল হক জোয়ারদার, নায়েবে আমীর সাইদুল হক বিএসসি, লোহাজুরী ইউনিয়নের আমীর ডা. মাহফুজুর রহমানসহ স্থানীয় নেতৃবৃন্দ। এ সময় তারা নিহত আব্দুর রশিদের পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করে তাদের খোঁজখবর নেন, শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণ ও মনোবল দৃঢ় রাখার আহ্বান জানান।

    নেতৃবৃন্দ নিহতের পরিবারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করেন এবং তাৎক্ষণিকভাবে কিছু আর্থিক সহযোগিতা প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতে প্রয়োজনীয় সকল প্রকার সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

    পরিশেষে তাঁরা মহান আল্লাহ তাআলার দরবারে শহীদপ্রায় নিহত আব্দুর রশিদের মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের জন্য ধৈর্য, সান্ত্বনা ও শক্তি প্রার্থনা করে দোয়া করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031