• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখার কমিটি গঠন 

     swadhinshomoy 
    20th Dec 2025 12:30 pm  |  অনলাইন সংস্করণ Print

    জিয়াউল হক,ছাগলনাইয়া উপজেলা প্রতিনিধিঃ

    ফেনীতে বাংলাদেশ প্রেসক্লাবের জেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। আরটিভি ও দৈনিক যায়যায়দিনের ফেনী জেলা প্রতিনিধি আজাদ মালদারকে সভাপতি এবং দৈনিক মুক্ত খবরের ব্যুরোচিফ দেওয়ানীকে সাধারণ সম্পাদক হিসেবে ঘোষণা করা হয়।
    বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাংবাদিক ফরিদ খান নবগঠিত এই কমিটির অনুমোদন প্রদান করেন।
    এর আগে ফেনী শহরের এসএসকে সড়কে অবস্থিত রয়েল সালমান রেস্টুরেন্টে বাংলাদেশ প্রেসক্লাব ফেনী জেলা শাখার ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বাংলাদেশ প্রেসক্লাবের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ উপস্থিত থেকে সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন।
    সম্মেলনে আরও উপস্থিত ছিলেন ফেনী জেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, পুলিশ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা, জেলা তথ্য অফিসার, ফেনীতে কর্মরত প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্টজনেরা।
    বক্তারা সাংবাদিকদের পেশাগত ঐক্য, বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সমাজের স্বার্থে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি ফেনী জেলায় সাংবাদিকদের অধিকার ও মর্যাদা রক্ষায় বাংলাদেশ প্রেসক্লাবের ভূমিকা আরও জোরদার করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    December 2025
    S M T W T F S
     123456
    78910111213
    14151617181920
    21222324252627
    28293031