ফেনী জেলা প্রতিনিধি : সাইফুল আলম হিরন,
ফেনীর সোনাগাজী আমিরাবাদ ইউনিয়নের চরলামছি গ্রামে বৈদ্যুতায়িত হয়ে কামরুল হাসান (১৫) নামে এক মাদ্রাসা ছাত্রের করুন মৃত্যু হয়েছে। সে আমির উদ্দিন মুন্সীর হাট দাখিল মাদ্রাসার দশম শ্রেণির ছাত্র।
গতকাল রবিবার ২৮ ডিসেম্বর দুপুরে ওই গ্রামের আবুল কালাম মেম্বার বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত মো: কামরুল হাসান চরলামছি গ্রামের কামাল উদ্দিনের বড় ছেলে। এবং ২০২৬ সালে ওই মাদ্রাসা থেকে দাখিল পরীক্ষায় অংশ গ্রহন করার কথা ছিল।
কামরুল হাসানের চাচা শামসুদ্দিন জানান, আজ রবিবার দুপুরের ওই বাড়িতে তার বাবা কামাল উদ্দিনের মুরগির খামার দেখতে গিয়ে খামারে বিদ্যুৎ তারের সাথে জড়িয়ে বিদ্যুৎতায়িত হয়ে হাসান লুটে পড়ে। দ্রুত তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে আসা হলে কর্তব্যরত ডাক্তার হাসানকে মৃত ঘোষণা করে। তার মৃত্যুর সংবাদে পরিবার, এলাকাবাসী সহ মাদ্রাসা ছাত্র ছাত্রীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। বিকেলে জানাজার নামাজ শেষে কামরুল হাসানকে পারিবারিক কবরস্থানে দাপন করা হয়।
সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত ডাক্তার অর্ণব বনিক জানান, কামরুল হাসান (১৫) নামে বিদ্যুৎতায়িত হওয়া এক কিশোরকে এনে ছিল। যাকে হাসপাতালে আনার পূর্বেই তাঁর মৃত্যু হয়। আমরা যাচাই-বাছাই করে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করলে তারা তাকে নিয়ে যান।

