কেন্দুয়া প্রতিনিধিঃ
শনিবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নের রাজনগর গ্রামের উত্তরপাড়া এলাকায় তার নিজ বাড়িতে অভিযান চালিয়ে দেড় কেজি গাঁজাসহ মো. গিয়াসউদ্দিন (৬৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কেন্দুয়া থানা পুলিশ।
ঘটনাটি ঘটেছে নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রোয়াইলবাড়ি আমতলা ইউনিয়নে রাজনগর গ্রামে।
জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
স্থানীয় সূত্র জানায় মাদক ব্যাবসায়ী গিয়াসউদ্দিন দীর্ঘদিন ধরে এই ধরনের অনৈতিক (মাদক ব্যাবসা) কার্যকলাপ করে আসছে যার কারণে এলাকার যুব সমাজ হুমকির মুখে, তার কঠোর শাস্তি হওয়া উচিত।
পেমই তদন্ত কেন্দ্রের এসআই মো. শফিউল আলমের নেতৃত্বে পরিচালিত অভিযানে গাঁজার চালান উদ্ধার করা হয়। তিনি জানান, আটক ব্যক্তিকে কেন্দুয়া থানায় নেওয়া হয়েছে এবং এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন

