• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • লংগদুতে ১১ দলীয় ঐক্যজোট প্রার্থীর নির্বাচনী গণসংযোগ 

     swadhinshomoy 
    02nd Feb 2026 1:24 pm  |  অনলাইন সংস্করণ Print

    লংগদু (রাঙামাটি) প্রতিনিধি

    ০১ ফেব্রুআরি , ২০২৬ ইং রবিবার সকাল ০৯ টা হতে সারাদিন ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনে ১১ দলীয় ঐক্যজোট সমর্থিত ও বাংলাদেশ খেলাফত মজলিশ মনোনীত প্রার্থী রিক্সা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতাকারী আলহাজ্ব মাওলানা মু. আবু বকর সিদ্দিক রাঙ্গামাটি জেলার লংগদু উপজেলায় ব্যাপক নির্বাচনী গণসংযোগ করেছেন।

    রবিবার সকাল থেকে সারাদিনব্যাপী তিনি লংগদু উপজেলার গাউসপুর,চৌরাস্তা, বৈরাগীবাজার,বড়মাঠ, চাইল্যাতলী , ভাসান্যাদম, শিবেরআগা, রাঙ্গীপাড়া বাজার, নতুনবাজার, সোনারগাঁও, রাজনগর, গুলশাখালী বাজার, চৌমুহনী বাজার ও আশপাশের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং ভোটারদের কাছে রিকশা প্রতীকে ভোট প্রার্থনা করেন।

    গণসংযোগকালে মাওলানা মুহাম্মদ আবু বকর সিদ্দিক বলেন, “’জনগণের রায়ে নির্বাচিত হতে পারলে বৈষম্যহীন, কল্যাণমূলক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত এবং সাম্প্রদায়িক সম্প্রীতির আধুনিক বাংলাদেশ গড়ে তোলা হবে। একই সঙ্গে রাঙামাটিকে একটি মডেল জেলায় রূপান্তর করা হবে।”
    তিনি আরও বলেন, “তারুণ্যের প্রথম ভোট হোক সত্য ও ন্যায়ের পক্ষে। গণভোটে ‘হ্যাঁ’ দিয়ে আমাকে জয়যুক্ত করার জন্য আমি সবার সহযোগিতা কামনা করছি।”

    গণসংযোগকালে লংগদু উপজেলা  জামায়াতে ইসলামীর আমীর মাওলানা মোঃ নাছির উদ্দীন, নায়েবে আমীর মাওলানা এএলএম সিরাজুল ইসলাম, জেলা প্রকাশনা সম্পাদক মোঃ নুরুল করিম, এনসিপির উপজেলা সভাপতি মোঃ রাকিব হোসেন, বাংলাদেশ খেলাফত মজলিশের উপজেলা সভাপতি মাওলানা মোঃ মামুনুর রশিদ, জামায়াতে ইসলামী বগাচতর ইউনিয়ন আমীর ছিদ্দিকুর রহমান খোকন, সেক্রেটারি মোফাচ্ছেল হক মারুফ, বায়তুল মাল সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, গুলশাখালী ইউনিয়নের মাওঃ আশরাফুল ইসলাম, মাস্টার মুসলিম উদ্দীন, মোঃ ইউসুফ আলী, ভাসান্যাদম ইউনিয়নের মোঃ আলাউদ্দীন, মোঃ  মনির হোসেনসহ ১১ দলীয় ঐক্যজোটের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728