• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সোনাগাজী দারোগার হাটে বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণ- কিন্তু কেনো? 

     swadhinshomoy 
    02nd Feb 2026 1:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    ফেনীর সোনাগাজী উপজেলার ৪নং মতিগঞ্জ ইউনিয়নের ১নং ওয়ার্ড পালগিরী দারোগার হাট বাজারে শনিবার ৩১ জানুয়ারি দিনব্যাপী ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের উদ্বোধন উপলক্ষে এক মানবিক ও সেবামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

    শাহাদাৎ শাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় সাধারণ মানুষের জন্য বিনামূল্যে হোমিওপ্যাথিক চিকিৎসা সেবা প্রদান এবং শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    বাংলাদেশের বিশিষ্ট গবেষক ও জাতীয় রোগী কল্যাণ সোসাইটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদের প্রতিষ্ঠিত ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের এই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কেন্দ্রটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাজনৈতিক বিশ্লেষক ড. নিজাম উদ্দিন।

    প্রধান অতিথির বক্তব্যে ড. নিজাম উদ্দিন বলেন,গ্রাম পর্যায়ে মানুষের জন্য চিকিৎসা সেবা সহজলভ্য করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের মতো উদ্যোগ সাধারণ মানুষের স্বাস্থ্যসুরক্ষায় কার্যকর ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি।

    উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ ও মানবাধিকার বাস্তবায়ন সোসাইটির পরিচালক কাজী মিজানুর রহমান মিষ্টার। তিনি বলেন,স্বাস্থ্য ও মানবাধিকার অঙ্গাঙ্গিভাবে জড়িত। বিনামূল্যে চিকিৎসা ও শীতবস্ত্র বিতরণের মতো উদ্যোগ মানবিক সমাজ গঠনে অনুকরণীয় দৃষ্টান্ত।

    অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন মুফাসসিরে কোরআন মাওলানা আবদুল্লাহ নোমান (ঢাকা)। তিনি তাঁর বক্তব্যে বলেন,মানুষের সেবা করা ইবাদতেরই একটি গুরুত্বপূর্ণ অংশ। অসহায় মানুষের পাশে দাঁড়ানোর এই প্রয়াস আল্লাহর সন্তুষ্টি অর্জনের একটি উত্তম মাধ্যম।

    প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ৪নং মতিগঞ্জ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আমীন উদ্দিন দৌলন। তিনি বলেন,দারোগার হাট এলাকায় একটি স্থায়ী চিকিৎসা কেন্দ্র প্রতিষ্ঠিত হওয়ায় সাধারণ মানুষ উপকৃত হবে। বিশেষ করে দরিদ্র জনগোষ্ঠীর জন্য এটি একটি সময়োপযোগী উদ্যোগ।

    বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় গবেষক ডা. মুহাম্মাদ জামাল উদ্দিন, সোনাগাজী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তরের প্রতিনিধি জাবেদ হোসেন মামুন, জাতীয় রোগী কল্যাণ সোসাইটির কেন্দ্রীয় সদস্য এম. মোকছুদুর রহমান মিয়াজী এবং সবুজ আন্দোলন ফেনী জেলার যুগ্ম আহ্বায়ক আলমগীর হোসেন।

    বিশিষ্ট হোমিও গবেষক ও চিকিৎসক ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শাহাদাৎ শাফিয়া দাতব্য চিকিৎসা কেন্দ্রের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডা. মাওলানা শাহাদাৎ হোসাইন, চিকিৎসক ওমর ফারুক, চিকিৎসক রফিকুল ইসলাম, চিকিৎসক মোয়াজ্জেম হোসেন, চিকিৎসক নরুল হুদা, চিকিৎসক আবদুল মান্নানসহ স্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব ও গণ্যমান্য নেতৃবৃন্দ।
    সভাপতির বক্তব্যে ডা. মুহাম্মাদ মাহতাব হোসাইন মাজেদ বলেন,
    “মানুষের দোরগোড়ায় নিরাপদ, কার্যকর ও ব্যয় সাশ্রয়ী চিকিৎসা পৌঁছে দেওয়াই ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের মূল লক্ষ্য।

    সমাজের সুবিধাবঞ্চিত মানুষ যেন বিনামূল্যে বা স্বল্প খরচে চিকিৎসা পায়, সে লক্ষ্যেই আমাদের এই উদ্যোগ।”
    ফ্রি চিকিৎসা ক্যাম্পে শিশু, নারী ও বয়স্কসহ ৪ শতাধিক রোগী বিভিন্ন সাধারণ ও জটিল রোগের চিকিৎসা গ্রহণ করেন। অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের প্রয়োজন অনুযায়ী পরামর্শ ও ওষুধ প্রদান করেন।পাশাপাশি শীত মৌসুমে অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

    স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, দারোগার হাট এলাকায় এমন একটি চিকিৎসা কেন্দ্র স্থাপিত হওয়ায় সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত উন্মোচিত হয়েছে।

    অনুষ্ঠান শেষে আয়োজকরা জানান, ভবিষ্যতেও ন্যাশনাল হোমিও রিসার্চ সেন্টারের মাধ্যমে নিয়মিত ফ্রি মেডিকেল ক্যাম্প,স্বাস্থ্যসচেতনতামূলক কার্যক্রম ও মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728