• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ডা.শফিকুর রহমানের হাত থেকে ‘দাঁড়িপাল্লা’ প্রতীক গ্রহণ করলেন চট্রগ্রামের দাড়ি পাল্লার প্রার্থীগন 

     swadhinshomoy 
    03rd Feb 2026 1:22 pm  |  অনলাইন সংস্করণ Print

    চট্টগ্রাম (ফটিকছড়ি) প্রতিনিধি:

    চট্টগ্রামের সীতাকুন্ড সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর জনসমাবেশে চট্টগ্রাম উত্তর জেলার প্রার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে নির্বাচনী প্রতীক ‘দাঁড়িপাল্লা’ তুলে দিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান।

    ২ রা ফেব্রুয়ারি চট্রগ্রাম উত্তর জেলার উদ্যোগে ১১ দলীয় জোটের নির্বাচনী মহাসবেশ সোমবার সীতাকুণ্ড সরকারী উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয় এ জনসমাবেশে ১১-দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত প্রার্থীরা আমীরে জামায়াতের হাত থেকে দাড়ি পাল্লা প্রতীক গ্রহন করেন চট্রগ্রাম জেলার,মিরশ্বরাই,ফটিকছড়ি,সীতাকুণ্ড,সন্দীপ,রাঙ্গুনিয়া,রাউজান,হাটহাজারী ৭ টি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থীগন।
    সমাবেশকে কেন্দ্র করে সকাল থেকেই জনসমাবেশস্থলে নেতাকর্মী ও সাধারণ মানুষের ঢল নামে। ব্যানার, ফেস্টুন ও প্লেকার্ড নিয়ে বিভিন্ন স্লোগানে মুখরিত হয়ে ওঠে পুরো এলাকা। লাখো মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে সমাবেশটি জনসমুদ্রে পরিণত হয়।
    প্রতীক হস্তান্তরকালে জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান বলেন,
    “‘দাঁড়িপাল্লা’ শুধু একটি নির্বাচনী প্রতীক নয়,এটি ইনসাফ, ন্যায়বিচার ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার অঙ্গীকার।”
    তিনি প্রার্থীদেরকে সৎ, যোগ্য ও দক্ষ আদর্শবান লোকদেরকে ভোটের মাধ্যমে চট্রগ্রামের পক্ষ থেকে সংসদে নেতৃত্ব দেয়ার জন্য সুযোগ দানের আহবান জানান তিনি আরো উল্লেখ করে বলেন উপস্থিত জনসাধারণকে দাড়ি পাল্লার প্রার্থীদের পাশে থাকার আহ্বানও জানান।
    প্রতীক গ্রহণ করে প্রার্থীগন বলেন,
    এই প্রতীক তাদের জন্য শুধু সম্মানের নয়, বরং একটি একটি বড় দায়িত্বের প্রতিফলন। তিনি বলেন, চট্রগ্রাম বাসীকক বৈষম্য, দুর্নীতি ও দখলদারিত্বমুক্ত করে একটি শান্তিপূর্ণ, ন্যায়ভিত্তিক সাম্যপূর্ণ জনপদ হিসেবে গড়ে তুলতে তারা বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে সকল শ্রেণি-পেশার মানুষের দোয়া, সহযোগিতা ও স্বতঃস্ফূর্ত সমর্থন কামনা করেন।
    সমাবেশে ১১-দলীয় নির্বাচনী ঐক্যের শীর্ষ নেতৃবৃন্দ, বাংলাদেশ জামায়াতে ইসলামী ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
    প্রধান অতিথি আমীরে জামায়াত আরো বলেন মেয়েরা আমাদের মাথার তাজ,তারা মায়ের জাতি,এই মা-দের উপরব যারা হামলা করে, নির্যাতন করেন তারা ওতো কোন না কোন মায়েরই সন্তান,তাই কোন সভ্য মায়ের সন্তানেরা এ কাজ করতে পারেনা,যারা অসভ্য বরবর কেবলমাত্র তারাই এ ঘৃন্য কাজ করতে পারে।জামায়াত ইসলামি ক্ষমতায় আসলে মা-বোনদেরকে মাথার তাজ বানিয়ে রাখবেন।তিনি আরো বলেন আমরা সকলকে নিয়ে একটি সমৃদ্ধশালী ও ঔক্যের সোনার বাংলাদেশ গড়ার কাজ করবো,স্বাধীনতা পরবর্তীকালে সুজলা,সুফলা শ্যামলা সোনা ভরা আমাদের এই বাংলাদেশ গড়তে সকলের দোয়া ও ভালোবাসা কামনা করেন।বাংলাদেশকে কলংক মুক্ত করতে এবার দাড়ি পাল্লার বিকল্প নেই বলেও মন্তব্য করেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    February 2026
    S M T W T F S
    1234567
    891011121314
    15161718192021
    22232425262728