• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মোংলার পেডিখালি মাঠে চক্ষু শিবির: পরিবেশমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের সক্রিয় উপস্থিতি 

     swadhinshomoy 
    04th Apr 2026 2:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোংলা: আজ শনিবার মোংলার পেডিখালি মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে চক্ষু শিবির ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। ঢাকা দৃষ্টিদান চক্ষু হাসপাতালের অর্থায়নে এবং সার্বিক ব্যবস্থাপনায় পরিবেশ ও বন অধিদপ্তরের মন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলাম উপস্থিত ছিলেন।

    বহু বছর ধরে রামপাল-মোংলার অসহায় গরীব নারী-পুরুষদের মধ্যে চোখের চিকিৎসা চালিয়ে আসছেন মন্ত্রী। তারই ধারাবাহিকতায় গত ৩ এপ্রিল শুক্রবার সকাল থেকে শিবিরে চোখে সানি পড়ানো, লেন্স বসানোসহ চোখের বিভিন্ন সমস্যার চিকিৎসা প্রদান করা হয়েছে। নিজে উপস্থিত হয়ে ডাক্তারদের কাজে সহায়তা করেন মন্ত্রী এবং সাধারণ মানুষের খোঁজখবর নিয়েছেন।

    শিবিরের মাঝে মন্ত্রী মোংলা-পশুর নদীর উপর সেতু নির্মাণের বিষয়ে আশ্বাস দেন। তিনি বলেন, “একাধিক মিটিংয়ে এই বিষয় তুলে ধরেছি। দ্রুত সময়ে সেতুটি নির্মাণের চেষ্টা চলবে। মোংলা উপজেলার মানুষের মতো শ্রমিকরাও পশুর নদী খেতে ফেরি পারাপারের সময় দুর্ঘটনার শিকার হয়ে আসছে বহু বছর। আপনারা আমার উপর আস্থা রাখুন, ইনশাআল্লাহ অতি শীঘ্রই সেতুটি তৈরি হবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930