• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মাধবপুরে ট্রেন দুর্ঘটনার পর বিজিবির উদ্যোগে প্রায় ১,০০০ লিটার ডিজেল উদ্ধার 

     swadhinshomoy 
    04th Apr 2026 3:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    হবিগজ্ঞ থেকে
    ইলিয়াস আলী মাসুক
    হবিগঞ্জ জেলার মাধবপুরে গতকাল রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় মালবাহী ট্রেন দুর্ঘটনার পরপরই বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে উত্তোক্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে, সরকারি সম্পদ সুরক্ষার পাশাপাসি উদ্ধার তৎপরতায় কার্যকর ভূমিকা পালন করে।

    দুর্ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে নিকটস্থ মনতলা বিওপি হতে বিজিবির একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে তাৎক্ষনিক পৌঁছে তেল লুটপাটের অপচেষ্টা প্রতিরোধ করে এবং সরকারি সম্পদের নিরাপত্তা নিশ্চিত করে। পরবর্তীতে ঘটনাস্থলে এক প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হয়, যারা বর্তমানে সার্বক্ষণিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি চলমান উদ্ধার কার্যক্রমে বেসামরিক প্রশাসনকে সর্বাত্মক সহযোগিতা প্রদান করছে।

    বর্তমানে ঘটনাস্থলে বেসামরিক প্রশাসনের সার্বিক তত্ত্বাবধানে অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার সার্ভিস, পুলিশ এবং সংশ্লিষ্ট উদ্ধারকারী দলসমূহের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে বিজিবি দায়িত্ব পালন করছে। এ সমন্বিত কার্যক্রমের অংশ হিসেবে বিজিবি নিরাপত্তা নিশ্চিতকরণ, সরকারি সম্পদ রক্ষা, জ্বালানি তেল উদ্ধারে সহায়তা, জনসমাগম নিয়ন্ত্রণ, উদ্ধার কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং রেল যোগাযোগ পুনঃপ্রতিষ্ঠায় কার্যকর সহযোগিতা প্রদান করছে।

    দুর্ঘটনায় মোট পাঁচটি বগি লাইনচ্যুত হয়েছে। ইতোমধ্যে তেলসহ দুইটি বগি সোজা করে লাইনে সুরক্ষা করা হয়েছে এবং আরও দুইটি বগি সোজা করার কাজ চলমান রয়েছে। একটি বগি পানিতে পড়ে থাকায় সেটি উদ্ধারে অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে। একইসঙ্গে দুর্ঘটনায় রেললাইনের কিছু অংশ ক্ষতিগ্রস্ত হওয়ায় রেল কর্তৃপক্ষ দ্রুত মেরামত কার্যক্রম অব্যাহত রেখেছে।

    উল্লেখযোগ্য যে, বিজিবির উদ্ধারকারী দল নিজস্ব উদ্যোগে ড্রাম ও জারকিন সংগ্রহ করে প্রায় ১,০০০ (এক হাজার) লিটার ডিজেল উদ্ধার করে সংরক্ষণ করেছে। এ উদ্যোগের ফলে সরকারি সম্পদের অপচয় রোধের পাশাপাশি দুর্ঘটনাস্থলে শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখাও সম্ভব হয়েছে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930