ফারুক, উপজেলা প্রতিনিধি:
যশোর বিজয়রামপুর সার্বজনীন কালীতলা মন্দির কর্তৃক আয়োজিত ২৭ তম বার্ষিকী ৮ প্রহরব্যাপ মহানামযজ্ঞানুষ্ঠুান-২০২৬ এর অনুষ্ঠানে ৮৯ যশোর -৫ এর মাননীয় সংসদ সদস্য জনাব এ্যাডঃ গাজী এনামুল হক উপস্থিত হয়ে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় করেন,মন্দির কমিটির পক্ষ থেকে মাননীয় সংসদ সদস্য কে ফুলের তোড়া দিয়ে বরণ করে নেন। উক্ত অনুষ্ঠানে বক্তৃতা কালে এমপি বলেন,ইসলাম ধর্ম আমাকে শিখিয়েছেন কোন ধর্মকে যেন অবমূল্যায়ন না করি,আমি এই নীতির আলোকে আমি কোন ধর্মকে ছোট চোখে দেখি না।আমি নির্বাচন প্ররোচনা কালে সবখানে ওয়াদা করেছিলাম,আমি নির্বাচিত হই বা না হই আমি আপনাদের কাছে আবার আসবো,এরই প্রেক্ষিতে আজ আমার আপনাদের মাঝে উপস্থিত হওয়া,আপনারা আপনাদের যেকোন প্রয়োজনে আমাকে নক করবেন, আমি সাধ্যনুযায়ী আপনাদের ডাকে সাড়া দিবো,ইনশাআল্লাহ। মন্দির কর্তৃপক্ষ এমপি মহোদয়কে সমগ্র অনুষ্ঠানের কার্যক্রম ঘুরিয়ে দেখান।উক্ত প্রোগ্রাম শেষে তিনি মনিরামপুর বাজারে ২ টি ফিলিং স্টেশন ঘুরে দেখেন, এসময় মনিরামপুর ফিলিং স্টেশন তেল না,দিয়ে বন্ধ করে রাখার কারণ জানতে চান,এবং দ্রুত চালু করে অপেক্ষারত(দীর্ঘ লাইনের) পেট্রোল প্রত্যাশিদের পেট্রোল প্রদানের জন্য নির্দেশনা প্রদান করেন।মনিরামপুরে অবস্থিত আরো একটি পেট্রোল পাম্প জিএন ফিলিং স্টেশনে তদারকি করেন।
সফরকালিন সময় এমপি মহোদয়ের সঙ্গে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার শুরা সদস্য মাওঃ মোঃমহিউল ইসলাম মনিরামপুর উপজেলা আমীর সহঃ অধ্যাপক মোঃ ফজলুল হক, সেক্রেটারি
মাওঃ খলিলুর রহমান সহ মনিরামপুর পৌরসভার স্থানীয় নেতৃবৃন্দ।

