• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে নিহত আলী হোসেনের মৃতদেহ ১৮ ঘন্টা পর হস্তান্তর 

     swadhinshomoy 
    09th Apr 2026 5:05 pm  |  অনলাইন সংস্করণ Print

    পাটগ্রাম প্রতিনিধিঃ

    লালমনিরহাটের পাটগ্রাম উপজেলাধীন ধবলগুড়ি  সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি আলী হোসেন এর মৃতদেহ ১৮ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে। ৮ এপ্রিল (সোমবার) রাতে আইনি প্রক্রিয়া শেষে বিএসএফ মৃতদেহটি বিজিবি ও পুলিশের কাছে হস্তান্তর করে।

    ঘটনার বিবরণ গত ৭ এপ্রিল দিবাগত রাত ৩টার দিকে পাটগ্রামের জোংড়া ইউনিয়নের ধবলগুড়ি এলাকার সীমান্ত পিলার ৮৭৪/৫-এস এর কাছে এই ঘটনা ঘটে। নিহত আলী হোসেন (৪৮) ওই এলাকার বাসিন্দা ছিলেন। স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত এলাকায় বিএসএফ সদস্যদের সঙ্গে ধস্তাধস্তির এক পর্যায়ে গুলি চললে আলী হোসেন ঘটনাস্থলেই নিহত হন। এরপর বিএসএফ তার মৃতদেহ ভারতে নিয়ে যায়।

    পতাকা বৈঠক ও মৃতদেহ হস্তান্তর  মৃতদেহ ফেরত আনতে ৮ এপ্রিল সকাল ১১টায় ৬১ বিজিবি (তিস্তা ব্যাটালিয়ন) এবং বিএসএফের ১৫৬ ব্যাটালিয়নের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন লেঃ কর্নেল সৈয়দ ফজলে মুনীম এবং বিএসএফের পক্ষে অধিনায়ক শ্রী সৌরভ। বৈঠকে বিএসএফ দ্রুত মৃতদেহ হস্তান্তরের অঙ্গীকার করে।

    কর্তৃপক্ষের বক্তব্য জোংড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মজিবর রহমান জানান, ৯ নং ওয়ার্ডের চকচকার বিল এলাকায় গুলির ঘটনা ঘটলেও মৃতদেহ হস্তান্তর করা হয়েছে ৮ নং নম্বর ওয়ার্ড দিয়ে।
    পাটগ্রাম থানার ওসি নাজমুল হক মরদেহ হস্তান্তরের সত্যতা নিশ্চিত করে জানান, বিএসএফ আলী হোসেন এর মৃতদেহ হস্তান্তর করেছে এবং বর্তমানে পরিবারের কাছে তা বুঝিয়ে দেওয়ার প্রক্রিয়া চলমান রয়েছে। তবে ঘটনাটি সীমান্তের ওপারে হওয়ায় এই বিষয়ে কোনো মামলা হবে না বলে তিনি জানান।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930