• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • মুরাদনগরে নানা আয়োজনে বাংলা নববর্ষ উদযাপন 

     swadhinshomoy 
    15th Apr 2026 3:50 pm  |  অনলাইন সংস্করণ Print

    ওসমান গনি সরকার, মুরাদনগর (কুমিল্লা) প্রতিনিধি:

    বর্ণাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে কুমিল্লার মুরাদনগরে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়েছে। দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, শোভাযাত্রা ও বিভিন্ন আয়োজনে মেতে ওঠেন উপজেলার সর্বস্তরের মানুষ।
    মঙ্গলবার (১৪ এপ্রিল) সকালে উপজেলা পরিষদ প্রাঙ্গনে জাতীয় সংগীত ও বাংলা বর্ষবরণ সংগীত ‘এসো হে বৈশাখ’ এর মাধ্যমে নববর্ষকে বরণ করে নেওয়া হয়।
    পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বীর নেতৃত্বে “নববর্ষের ঐকতান, গনতন্ত্রের পুনরুত্থান” এই স্লোগানে উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে শুরু হওয়া বর্ণাঢ্য আনন্দঘন বৈশাখী শোভাযাত্রায় সমাজের নানা শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো। বাজনার তালে তালে বৈশাখী শোভাযাত্রাটি এগিয়ে যায়। নানা রঙের ব্যানার প্লেকার্ড বহন করা শোভাযাত্রার শোভা বৃদ্ধি করে।
    শোভাযাত্রা শেষে উপজেলা কবি নজরুল মিলনায়তনে শিল্পকলা একাডেমির শিল্পীবৃন্দ সমবেত জাতীয় সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়। পরে বৈশাখী গান, নৃত্য, কবিতা আবৃত্তি পরিবেশিত হয়। অনুষ্ঠানজুড়ে ছিল প্রাণের উচ্ছ্বাস ও বাঙালিয়ানার ঔজ্জ্বল্য।
    অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী উপজেলাবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা জানিয়ে বলেন, নববর্ষ বাঙালির সার্বজনীন উৎসব। এ উৎসবের মধ্য দিয়ে সম্প্রীতি, ঐক্য ও নতুন সম্ভাবনার বার্তা ছড়িয়ে পড়ে।
    এসময় উপস্থিত ছিলেন, মুরাদনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এ.বি.এম সারোয়ার রাব্বী, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাকিব হাছান খাঁন, উপজেলা প্রকৌশলী কাজী ফয়সাল বারী পূর্ণ, কৃষি কর্মকর্তা পাভেল খান পাপ্পু, মুরাদনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসরুরুল হক, সমাজ সেবা কর্মকর্তা বরুন দে, সিনিয়র মৎস কর্মকর্তা সুমন লাল দেবনাথ, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সফিউল আলম তালুকদার, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ প্রশাসনের কর্মকর্তা, সাংবাদিক ও বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও উপজেলা পরিষদ প্রাঙ্গণে আয়োজন করা হয় গ্রাম বাংলার লোকজ মেলা।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930