পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি
রংপুরের পীরগঞ্জে খালাশপীর ফিলিং স্টেশনকে ঘিরে তেল সরবরাহে অনিয়ম ও সিন্ডিকেটের অভিযোগ উঠেছে। সাধারণ গ্রাহকদের দীর্ঘ লাইনে অপেক্ষায় রেখে আড়ালে ড্রাম ও জারকিনে তেল বিক্রির অভিযোগ রয়েছে। এই অনিয়মের ভিডিও ধারণ করতে গিয়ে এক সাংবাদিকের ওপর হামলার ঘটনা ঘটেছিল।
সরেজমীনে দেখা গেছে, বৃহস্পতিবার খালাশপীর ফিলিং স্টেশনে তেল সরবরাহ শুরু হলে দুই থেকে তিনশ মোটর সাইকেল সহ বিভিন্ন যানবাহন দীর্ঘ লাইনে আটকে পড়ে। লাইনে থাকা সাধারণ গ্রাহকদের উপেক্ষা করে একটি প্রভাবশালী চক্রের মাধ্যমে ২০ থেকে ৩০ লিটার করে তেল জারকিনে ও ড্রামে সরবরাহ করা হয়, যাহা অনৈতিক ও সরকারি নীতিমালার পরিপন্থী।
এ সময় অনিয়মের চিত্র ধারণ করতে গেলে ডিআরবি নিউজ ও দৈনিক জনকণ্ঠের সংবাদদাতা তানভীর আহমেদের উপর সংঘবদ্ধ চক্র হামলা চালায়। প্রত্যক্ষদর্শীরা জানান, তাকে ঘিরে ধরে ভয়ভীতি প্রদর্শন করা হয় এবং ভিডিও ধারণে বাঁধা দেওয়া হয়। এমনকি তার মোবাইল ফোন কেড়ে নেওয়ারও চেষ্টা করা হয়।
ঘটনার দুই দিন পর শনিবার (১৮ এপ্রিল) ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে খালাসপীর ফিলিং স্টেশনকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্টেট ও সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহল উদ্বেগ প্রকাশ করে বলছে যে, প্রশাসনের সামনে এ ধরনের অনিয়ম ও সাংবাদিকের ওপর হামলা গণ-মাধ্যমের স্বাধীনতার জন্য হুমকি স্বরূপ। স্হানীয় মহল দ্রুত তদন্ত করে দায়ীদের উপযুক্ত ব্যবস্থা নেওয়ার দাবি জানান #
এ বিষয়ে পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, “অভিযোগ টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
সহকারী কমিশনার (ভূমি) তানভীর আহমেদ বলেন, “অভিযোগের প্রেক্ষিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে সংশ্লিষ্ট প্রতিষ্ঠান টির জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এমন অনিয়ম রোধে নজরদারি অব্যাহত থাকবে

