• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঠাকুরগাঁওয়ে বিষক্রিয়ায় নর্থ এগ্রো খামারের শতাধিক শ্রমিক হাসপাতালে ভর্তি 

     swadhinshomoy 
    18th Apr 2026 3:37 pm  |  অনলাইন সংস্করণ Print

    ​ ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁও সদর উপজেলার বড় খোচাবাড়ি এলাকায় একটি বাণিজ্যিক মুরগির খামারে কাজ করার সময় বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে শতাধিক শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ শ্রমিকেরা আনেক বেশি অসুস্থ হওয়ায় তারা নিজেরাই দ্রুত ঠাকুরগাঁও ২৫০ শয্যা বিশিষ্ট আধুনিক সদর হাসপাতালে ভর্তি হন।
    শ্রমিক রা বলেন যে ১২ তারিখে খাবার খেয়ে তাদের শরির ঝিমঝিম, বমিবমি ভাব জ্বর শ্বাসকষ্ট ও ডায়রিয়ার মত একসাথে এত গুলো শারীরিক সমস্যা নিয়ে ১৪ এপ্রিল হাসপাতালে ভর্তি হন। শতাধিক অসুস্থ হলেও, ২৬ জন সদর হাসপাতালে ভর্তি হন। বাকিগুলো বিভিন্নখানে চিকিৎসাধীন অবস্থায় আছেন।
    ​হাসপাতাল সূত্রে জানা গেছে,
    ​প্রাথমিক লক্ষণ দেখে চিকিৎসকদের ধারণা, খামারে ব্যবহৃত কোনো কীটনাশক বা রাসায়নিক গ্যাসের বিষক্রিয়া থেকে এই গণ-অসুস্থতার সৃষ্টি হয়েছে।
    ​বর্তমানে বেশ কয়েকজন শ্রমিকের অবস্থা স্থিতিশীল হলেও কয়েকজনকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
    ​কর্তৃপক্ষের বক্তব্য
    ​ঠাকুরগাঁও সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানান, “হাসপাতালে একসঙ্গে বিপুল সংখ্যক রোগী আসায় আমরা দ্রুত বিশেষ ব্যবস্থার মাধ্যমে চিকিৎসা দিচ্ছি। রোগীদের শ্বাসকষ্ট এবং অক্সিজেনের স্বল্পতা দেখা দিয়েছিল। তবে সঠিক সময়ে চিকিৎসা শুরু হওয়ায় বড় কোনো প্রাণহানির শঙ্কা এখন পর্যন্ত নেই।”
    ​এদিকে ঘটনার পর থেকে খামার এলাকায় চাঞ্চল্য ও আতঙ্ক বিরাজ করছে। খামার কর্তৃপক্ষের পক্ষ থেকে এই ঘটনার সুনির্দিষ্ট কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।
    ​বর্তমান পরিস্থিতি
    ​পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থল পরিদর্শন করেছে। খামারের ভেতর বায়ু চলাচলের ব্যবস্থা বা কোনো বিষাক্ত গ্যাসের উপস্থিতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে একটি তদন্ত কমিটি গঠনের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে। দ্রুত ব্যবস্থা না নিলে আরো বড় ধরনের ঘটনা ঘটতে পারতো আমাকে এটা যেন না ঘটে এ বিষয়ে শ্রমিকরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930