• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুমিল্লার চান্দিনায় ২৪ ঘণ্টায় পুলিশের বিশেষ অভিযান: ওয়ারেন্টভুক্ত আসামিসহ ৬ জন গ্রেফতার 

     swadhinshomoy 
    19th Apr 2026 11:28 am  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার।

    কুমিল্লার জেলার.চান্দিনা উপজেলায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এক বিশেষ অভিযান পরিচালনা করে গত ২৪ ঘণ্টায় মোট ৬ জনকে গ্রেফতার করেছে চান্দিনা থানা পুলিশ। গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছে ওয়ারেন্টভুক্ত আসামি, পেশাদার চোর ও মাদকসেবী।

    পুলিশ সূত্রে জানা যায়, চুরি মামলার আসামি মোঃ জয়নাল হোসেন (২৬), পিতা-মৃত ইউনুস হাজী, সাং-দক্ষিণ শ্রীমন্তপুর, ৮নং বরকইট ইউনিয়ন, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    এছাড়াও মোবাইল কোর্টে ৫ দিনের কারাদণ্ড ও অর্থদণ্ডপ্রাপ্ত মাদকসেবী মোঃ মাহবুব আলম (২১), পিতা-মোঃ দুলাল হোসেন, সাং-ভাড়ারুয়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে কারাগারে প্রেরণ করা হয়েছে।

    অন্যদিকে, ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে মিনোয়ারা আক্তার (৩৭), স্বামী মোঃ -রবিউল্লা; (৪০), পিতা-মৃত আলি আহাম্মদ;মোঃ নাজমুল হোসেন (২১), পিতা-ইউসুফ মিয়া; এবং মোঃ কালু মিয়া (২২), পিতা-রবি উল্লাহ—সর্বসাং-ঘাটিগড়া, থানা-চান্দিনা, জেলা-কুমিল্লাকে গ্রেফতার করে পরবর্তীতে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

    চান্দিনা থানা পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ দমন ও এলাকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিতভাবে এ ধরনের বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930