• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে ৭৬ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারি গ্রেফতার 

     swadhinshomoy 
    19th Apr 2026 3:02 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    রংপুর বিভাগকে মাদকমুক্ত করার বিশেষ অভিযানের অংশ হিসাবে র‍্যাব-১৩ কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলায় অভিযান চালিয়ে ৭৬ কেজি গাঁজাসহ আতিকুর রহমান নয়ন (৫০) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। আতিকুর রহমান নয়ন পূর্ব ফুলমতি গ্রামের মৃত ফজলুল হকের ছেলে।

    র‍্যাব জানায়, আজ রোববার ভোর সাড়ে চারটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলবাড়ী গ্রামে ওই ব্যক্তির বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাঁকে গ্রেপ্তার করা হয়।

    র‍্যাব-১৩–এর পক্ষ থেকে বলা হয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মামলা প্রক্রিয়াধীন রয়েছে। রংপুর বিভাগকে মাদকমুক্ত করতে আমাদের অভিযান অব্যাহত থাকবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930