• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • কুড়িগ্রামে জমি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতাকে মারধর করেছে ছেলে। থানায় পিতার অভিযোগ 

     swadhinshomoy 
    21st Apr 2026 2:41 pm  |  অনলাইন সংস্করণ Print

    আহম্মেদুল কবির, কুড়িগ্রামঃ

    কুড়িগ্রাম উলিপুরে জমি লিখে না দেয়ায় বৃদ্ধ পিতাকে ঘরে আটকে রেখে প্রাণ নাশের হুমকি দিয়ে মারধর করে ঘরে বন্দি করেছে দুই ছেলে। বৃদ্ধপিতা ওই দুই ছেলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    থানায় দায়েরকৃত অভিযোগ সূত্রে জানা যায়, উলিপুর পৌরসভার রামদাস ধনিরাম খেওয়ারপাড় এলাকায় ভুক্তভোগী বৃদ্ধ মো: আজাহারুল ইসলাম (৬৪) তার ০২ ছেলে মো. আল ইমরান (৩৮) ও মো. আবু হুরায়রা (৩৫) দীর্ঘদিন ধরে তার নামে থাকা জমি নিজেদের নামে লিখে নিতে চাপ দিয়ে আসছিলো । এতে রাজি না হওয়ায় তারা তাকে নিয়মিত ভয়ভীতি প্রদর্শন ও শারীরিক নির্যাতন করে। গত ১৮ এপ্রিল সকাল ৭টার দিকে নিজ বাড়িতে অবস্থানকালে ওই ০২ ছেলে তাকে গালিগালাজ শুরু করে। এক পর্যায়ে প্রতিবাদ করলে তারা ইট ও লাঠি দিয়ে হামলা চালায়। এতে লাঠির আঘাতে তার ডান হাত গুরুতরভাবে জখম হয় এবং ইট দিয়ে মাথায় আঘাতের চেষ্টা করা হয়।
    এ সময় বড় ছেলে আ ন ম রেজওয়ানুল ইসলাম তাকে রক্ষা করার জন্য চেষ্টা করলে তাকেও মারধর করা হয় বলে অভিযোগ করা হয়।

    পরবর্তীতে অভিযুক্ত ওই ০২ ছেলে বৃদ্ধ আজাহারুল ইসলামকে একটি ঘরে রেখে দরজা তালাবদ্ধ করে অবরুদ্ধ করে রাখে। পরে বৃদ্ধের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে উলিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

    ভুক্তভোগী বৃদ্ধের বড় ছেলে রেজওয়ানুল ইসলাম বলেন, ছোট ০২ ভাই বাবার কাছ থেকে জোরপূর্বক জমি লিখে নিতে চাইছিল। এতে অস্বীকৃতি জানালে তারা এই নির্যাতন চালায়।

    এ বিষয়ে অভিযুক্ত আল ইমরানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তাদের উভয়ের মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

    উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বলেন, “ভুক্তভোগীর লিখিত অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ইতোমধ্যে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।”

    এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930