• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নীলফামারীতে পুবালী ব্যাংকের ক্যাশলেস সেবা চালু 

     swadhinshomoy 
    21st Apr 2026 3:12 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোকলেছুর রহমান বাবু
    নীলফামারীতে ডিজিটাল ব্যাংকিং ব্যবস্থাকে এগিয়ে নিতে ক্যাশলেস সেবা চালু করেছে পুবালী ব্যাংক পিএলসি। ‘লেনদেন হচ্ছে ক্যাশলেস, এগিয়ে যাচ্ছে বাংলাদেশ’ শ্লোগানে মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে জেলা শহরের পৌর সুপার মার্কেট এলাকায় এই সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
    উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে ও বেলুন উড়িয়ে কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের রংপুর অঞ্চলের উপ-মহা ব্যবস্থাপক মোহাম্মদ আলতাব হোসেন।
    অনুষ্ঠানে আরও বক্তব্য দেন রংপুর অঞ্চলের এডিসি ডিভিশনের প্রিন্সিপাল অফিসার হুমায়ুন কবীর, বাংলাদেশ বেসরকারী হাসপাতাল ও ক্লিনিক অ্যাসোসিয়েশন নীলফামারী জেলা শাখার সভাপতি আব্দুর রউফ রউফুল, জেলা কৃষকদলের আহ্বায়ক মগনী মাসুদুল আলম দুলাল এবং প্রিয় ফুডের স্বত্বাধিকারী আকতার হোসেন স্বপন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুবালী ব্যাংক নীলফামারী শাখার ব্যবস্থাপক এটিএম রেদওয়ানুর রশীদ।
    ব্যাংক সূত্রে জানা যায়, পৌর সুপার মার্কেট প্রাঙ্গণে একটি অস্থায়ী বুথ স্থাপন করা হয়েছে, যেখানে তিনদিনব্যাপী ডিজিটাল ব্যাংকিংয়ের বিভিন্ন সেবা প্রদান করা হবে। এ সময় গ্রাহকদের জন্য ফ্রি হিসাব খোলা ও ফ্রি ডেবিট কার্ড প্রদান করা হবে। পাশাপাশি নগদ লেনদেনের পরিবর্তে ক্যাশলেস ব্যবহারে উদ্বুদ্ধ করা হবে।
    প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ আলতাব হোসেন বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং দুর্নীতি রোধে ডিজিটাল ব্যাংকিংয়ের বিকল্প নেই। তিনি আশা প্রকাশ করেন, নীলফামারীতে এই উদ্যোগ স্থানীয় জনগণের মধ্যে ক্যাশলেস লেনদেনের প্রবণতা বাড়াবে এবং আধুনিক ব্যাংকিং সেবায় নতুন দিগন্ত উন্মোচন করবে।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930