• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • “দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে মামলা তদন্ত বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কোর্সের উদ্বোধন করেন পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়” 

     swadhinshomoy 
    22nd Apr 2026 12:56 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ সেলিম রেজা, বিরল (দিনাজপুর) প্রতিনিধি।।
    ২১ এপ্রিল ২০২৬ খ্রি. দিনাজপুর ইন-সার্ভিস ট্রেনিং সেন্টারে দিনাজপুর জেলা পুলিশের কর্মকর্তাদের অংশগ্রহণে ০৬ (ছয়) দিনব্যাপী “মামলা তদন্ত বিষয়ক সক্ষমতা বৃদ্ধি কোর্স ২০২৫-২৬”-এর “শুভ উদ্বোধন” করেন মোঃ জেদান আল মুসা, পিপিএম, পুলিশ সুপার, দিনাজপুর মহোদয়। পুলিশ সদস্যদের পেশাগত দক্ষতা উন্নয়ন, তদন্ত কার্যক্রমকে আরো আধুনিক, কার্যকর ও ফলপ্রসূত করা এবং দায়িত্ব পালনে সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
    প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার মহোদয় বলেন, একটি মানসম্মত ও নিরপেক্ষ তদন্ত বিচার প্রক্রিয়ার ভিত্তিকে সুদৃঢ় করে। তিনি সকল কর্মকর্তাকে সততা, নিষ্ঠা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে ন্যায়বিচার প্রতিষ্ঠায় অবদান রাখার আহ্বান জানান।
    উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আবুল কাশেম মোঃ বাকীবিল্লাহ, কমান্ড্যান্ট (পুলিশ সুপার), ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুর। এছাড়াও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930