• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • র‍্যাবের এক অভিযানে ভাঙচুর-চুরি মামলার প্রধান আসামি গ্রেফতার 

     swadhinshomoy 
    25th Apr 2026 3:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার।

    নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলায় এক গুরুতর আঘাত করে , ঘরবাড়ি ভাঙচুর ও চুরির মামলার এজাহারভুক্ত প্রধান আসামিকে খুবই গোপন সূত্রে খবর পেয়ে আসামি মোঃ সাইফুল ইসলাম (৩৭) কে গ্রেফতার করেছে র‍্যাব-১১, সিপিসি-৩, নোয়াখালী।

    র‍্যাব জানায়, ২৩ এপ্রিল ২০২৬ সন্ধ্যা আনুমানিক ৬টা ১৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে বেগমগঞ্জ থানা এলাকায় এক অভিযান চালানো হয়। অভিযানে একলাশপুর এলাকার পাসপোর্ট অফিসের পশ্চিম পাশে আব্দুস সাত্তারের মুদি দোকানের সামনে থেকে সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

    প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত সাইফুল ইসলাম বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী পৌরসভার হাজীপুর এলাকার বাসিন্দা। ভুক্তভোগী একজন বয়োবৃদ্ধা নারী, যিনি আসামিদের মা। পারিবারিক বিরোধের জেরে দীর্ঘদিন ধরে তার সঙ্গে অমানবিক আচরণ করা হচ্ছিল।

    অভিযোগ অনুযায়ী, গত ১৯ এপ্রিল সকালে ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যরা বাড়িতে না থাকার সুযোগে আসামিরা ঘরের তালা ভেঙে প্রবেশ করে আসবাবপত্র, টিভি ও ফ্রিজসহ বিভিন্ন মালামাল ভাঙচুর করে প্রায় ৪ লাখ টাকার ক্ষতি করে।

    একই সময় আলমারি থেকে প্রায় ৯ ভরি স্বর্ণালংকার (আনুমানিক মূল্য ১৮ লাখ টাকা) এবং নগদ ৩ লাখ ৭০ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।

    পরে সেদিন বিকেল সাড়ে ৫টার দিকে আসামিরা দেশীয় অস্ত্র নিয়ে পুনরায় বাড়িতে প্রবেশ করে ভুক্তভোগী ও তার পরিবারের ওপর হামলা চালায়।

    এ সময় সাইফুল ইসলাম লোহার রড দিয়ে আঘাত করলে ভুক্তভোগীর চোখের নিচে গুরুতর জখম হয়। হামলার সময় ঘরের দরজা-জানালা ভাঙচুর করে আরও প্রায় ১ লাখ টাকার ক্ষতি করা হয়।

    এ ঘটনায় ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বেগমগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে আসামিদের গ্রেফতারে র‍্যাব গোয়েন্দা কার্যক্রম জোরদার করে এবং পরবর্তীতে বিশেষ অভিযানে প্রধান আসামিকে গ্রেফতার করতে সক্ষম হয়।

    গ্রেফতারকৃত আসামিকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য বেগমগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকি আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে ।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930