ষ্টাফরির্পোটারঃ হবিগজ্ঞ।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সীমান্ত নিরাপত্তা রক্ষা, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধ অভিযান চলমান থাকাবস্তায় হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকসহ ১ জনকে আটক করেছে। আটককৃত মাদক ও পণ্যের মোট মূল্য প্রায় দুই লক্ষ ষাট হাজার টাকা।
গোপন সংবাদের ভিত্তিতে ৫৫ বিজিবির তেলিয়াপাড়া বিওপি‘র একটি বিশেষ টহলদল ২৪ এপ্রিল ২০২৬ তারিখে তেলিয়াপাড়া এলাকার ১৬ নং চা-বাগান নামক স্থানে কৌশলগত অবস্থান নেয়। সন্ধ্যা ৭টার সময় টহলদল উক্ত এলাকায় অভিযান চালিয়ে ১১৯ বোতল ভারতীয় ইস্কফ সিরাপসহ শুভ পাইনকা (১৯), পিতা: ননি দাশ পাইনকা, গ্রাম: তেলিয়াপাড়া, পোস্ট: হাটখোলা, থানা: মাধবপুর, জেলা: হবিগঞ্জ-কে হাতেনাতে আটক করতে সক্ষম হয়।
এছাড়াও, গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুরখান বিওপির টহলদল লালটিলা এলাকায় অভিযান চালিয়ে জঙ্গলে লুকানো অবস্থায় ১৩১ কেজি ভারতীয় ফুচকা উদ্ধার করে, যা সুযোগ বুঝে দেশের বিভিন্ন স্থানে পাচার করা হতো। একই দিন সাতছড়ি বিওপির টহলদল সাতছড়ি এলাকার বাজার টিলা নামক স্থানে অভিযান পরিচালনা করে মালিকানা বিহীন ০৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করে।
আটককৃত মাদকদ্রব্যসহ আসামিকে আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে মাধবপুর থানায় সোপর্দ করা হয়েছে। আটককৃত অন্যান্য পণ্য সংশ্লিষ্ট কাস্টমস অফিসে হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট চোরাচালানী ও মাদক ব্যবসায়ী চক্রকে শনাক্ত ও আটক করতে বিজিবির গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
৫৫ বিজিবির ধারাবাহিক সফল অভিযানে স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন। তাঁরা জানিয়েছেন, মাদক ও চোরাচালানের কারণে এলাকায় যে অস্থিরতা ও আতঙ্ক ছিল, বিজিবির এই কঠোর অভিযানে তা এখন আর নেই। স্থানীয়রা বিজিবির প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং মাদকমুক্ত সীমান্ত এলাকা গড়ে তোলার লক্ষ্যে বিজিবির গৃহীত পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন।
বিজিবি সীমান্তবর্তী জনগণকে মাদক ও চোরাচালান বিরোধী সামাজিক আন্দোলনে এগিয়ে আসার জন্য আহ্বান জানিয়েছে।

