swadhinshomoy
28th Apr 2026 12:08 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ মাহফুজুল ইসলাম
নওগাঁ জেলা প্রতিনিধি
দৈনিক স্বাধীন সময়।
নওগাঁর বদলগাছি উপজেলার ভান্ডারপুর শ্মশানের একটি গাছ থেকে আজ সকালবেলা এক ব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে বদলগাছী উপজেলা প্রশাসন ও পুলিশ ।
মৃত ব্যক্তির নাম সাহেব আলী,( ৩২)। তিনি নুর ইসলাম ওরফে শুক্টুর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকালে শ্মশান এলাকায় লাশ ঝুলতে দেখে স্থানীয়রা প্রশাসনকে খবর দেন। পরে বদলগাছি উপজেলা প্রশাসন ও পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে।
বদলগাছি থানা পুলিশ জানিয়েছে, লাশ ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এটি হত্যা নাকি আত্মহত্যা তা ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
ঘটনার সঠিক কারণ উদঘাটনে পুলিশ তদন্ত শুরু করেছেন।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

