• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • ঈদগাঁওতে বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

     swadhinshomoy 
    29th Apr 2026 1:40 pm  |  অনলাইন সংস্করণ Print

    মোঃ তৈয়ব, কক্সবাজার:
    কক্সবাজারের ঈদগাঁও উপজেলায় নুরুল হক (৮০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

    মঙ্গলবার (২৮ এপ্রিল ২০২৬) গভীর রাতে উপজেলার ঈদগাঁও ইউনিয়নের জাগিরপাড়া এলাকায় একটি বন্ধ দোকানের বাহির থেকে এই মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুল হক ওই এলাকার বাসিন্দা।

    স্থানীয় সূত্রে জানা গেছে, গভীর রাতে জাগিরপাড়া এলাকায় একটি বন্ধ দোকানের বাহিরের সিলিংয়ের সঙ্গে রশিতে ঝুলন্ত অবস্থায় ওই বৃদ্ধকে দেখতে পান পথচারীরা। খবরটি দ্রুত ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে স্থানীয়রা তাৎক্ষণিকভাবে ঈদগাঁও থানা পুলিশকে বিষয়টি অবহিত করেন।

    খবর পেয়ে ঈদগাঁও থানার এসআই আশরাফ জিকোর নেতৃত্বে পুলিশের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। এ সময় পুলিশ প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরির কাজ শুরু করে।
    প্রাথমিকভাবে ঘটনাটি নিয়ে এলাকায় হত্যা না আত্মহত্যা—এ নিয়ে নানা গুঞ্জন সৃষ্টি হলেও সিসিটিভি ফুটেজে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।

    পুলিশ জানায়, সিসি ফুটেজে দেখা গেছে, ঐ বৃদ্ধ একাই সেখানে এসে নিজে ফাঁস নেন। পুলিশ আরও জানায়, মরদেহটি ময়নাতদন্তের জন্য পাঠানোর পাঠানো হয়েছে। সিসিটিভিতে একাকী এই ঘটনা ঘটতে দেখা গেলেও মৃত্যুর প্রকৃত কারণ ও এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্ত প্রতিবেদন হাতে পেলে বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

    এ ঘটনায় স্থানীয় ইউপি সদস্য জয়নাল আবেদীন বিষয়টি নিশ্চিত করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    April 2026
    S M T W T F S
     1234
    567891011
    12131415161718
    19202122232425
    2627282930