হৃদয় রায়হান কুষ্টিয়া জেলা প্রতিনিধি
কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় শেফা (১১ বছর) নামের এক শিশু মারা গেছে।বোরবার রাত ৮টায় শিশুটি মৃত্যুবরণ করেনসোমবার (১১ মে) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির।শেফা কুষ্টিয়া সদর উপজেলার কুমারগাড়া এলাকার আক্তার হোসেনের মেয়ে।হাসপাতাল সূত্রে জানা গেছে,রোববার (১০ মে) বিকাল ৪ টায় ক্যান্সারে আক্রান্ত শেফা হামের উপসর্গ নিয়ে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি করা হয়। সেইদিন রাতে ৮টার দিকে তার মৃত্যু হয়।কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. এ এইচ এম আনোয়ারুল কবির জানান,মেয়েটি রোববার বিকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে হাম উপসর্গ নিয়ে ভর্তি হয়। এর সাথে মেয়েটি ক্যান্সারে আক্রান্ত ছিল। রাত ৮টার দিকে মেয়েটি মারা যায়।কুষ্টিয়া সিভিল সার্জন কার্যালয়ের তথ্য মতে, এ নিয়ে জেলায় হামের উপসর্গে মোট ১২ জন শিশুর মৃত্যু হলো

