• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • নেত্রকোনায় যুবদল নেতার বিরুদ্ধে মিথ্যা মামলা ও অপপ্রচার, প্রতিবাদে এলাকাবাসী বিক্ষোভ 

     swadhinshomoy 
    11th May 2026 3:23 pm  |  অনলাইন সংস্করণ Print

    সোহেল খান দূর্জয়- নেত্রকোনা : নেত্রকোনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারীর বিরুদ্ধে নানা ধরনের অপপ্রচার, ষড়যন্ত্র ও মিথ্যা মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।ো মবার দুপুরে নেত্রকোনা সদর উপজেলার ঠাকুরাকোনা ইউনিয়নের বেতাটী মোড়ে বিক্ষুব্ধ এলাকাবাসী এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিলের আয়োজন করে। মানববন্ধন ও বিক্ষোভে শত শত নারী পুরুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ গ্রহণ করে।

    মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন- স্থানীয় বিএনপি নেতা মো. সহিদ উদ্দিন, আব্দুল মতিন, যুবদল নেতা সাজন মিয়া, শ্রমিক দলের নেতা লিটন সরকার, রফিকুল ইসলাম মিটু, যুবদল কর্মী রানা মিয়া, গ্রাম কমিটির সভাপতি মো. আনোয়ার হোসেন, মহিলা দলের নেত্রী সুমাইয়া আক্তার প্রমুখ।

    মানববন্ধনে বক্তারা বলেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মাহিদ আহমেদ আনসারী এলাকায় একজন কর্মী বান্ধব অত্যন্ত জনপ্রিয় যুবনেতা। সে সকল প্রকার অনিয়ম, অন্যায় ও মাদকের বিরুদ্ধে সর্বদা স্বোচ্ছার। পারলা এলাকার চিহ্নিত সন্ত্রাসী রুবেল মিয়া ও তার সহযোগীদের নিয়ে এলাকায় মাদক ব্যবসা ও চুরি ছিনতাই সহ নানা অপকর্ম চালিয়ে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে আসছিল। সম্প্রতি আনসারী রুবেলের এ সকল অপকর্মের প্রতিবাদ করায় রুবেল ও তার সহযোগীরা আনসারীর লোকজনকে আটকে রেখে মারধর করে। এ নিয়ে দু পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এ ঘটনাকে পুঁজি করে একটি মহল আনসারীর জনপ্রিয়তায় ঈর্ষান্বিত হয়ে তার ভাবমূর্তি ক্ষুন্ন করতে নানা ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছে। বক্তারা যুবদল নেতা আনসারীর বিরুদ্ধে নানা ধরনের ষড়যন্ত্র, অপপ্রচার ও মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানান। অন্যথায় কঠোর থেকে কঠোরতর আন্দোলন গড়ে তোলার হুশিয়ারি দেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31