swadhinshomoy
13th May 2026 4:58 pm | অনলাইন সংস্করণ Print
সাংবাদিক মোঃ জাহিদ হোসেন
অলি গলি হাঁটে হাটে
হাঁটে মাঠে ঘাটে ঘাটে
ফেরি করে দিনটি বেজায় কাটে।
দুপুরে রোদে পুড়ে
আষাঢ়ে বাদল ঝরে
রোগে শোকে মুখ তার কী জানি কী ঘটে!
চামড়া শুকিয়ে হাড়ে চুল কাশবন
চোখ ছলছল মুখে হাসি মস্ত
ফেরি করে ঘুরে বাড়ি
অতিশয় ব্যস্ত।
সারা দিন ঘুরে ঘুরে
এগলি ওগলি ধরে
জ্বলেনা উনুন তার খায় রুটি আস্ত।
যায় দিন যায় মাস পার হয় বছর
দেখা মেলে মসজিদ ঘরে
শুকনো রুটি জোটে জোহর আসর।
একা একা পথ চলা
সঙ্গি সাথী হারা
পেয়ে যাই যেন তারে আখেরি হাসর।
যদি কেউ কিনে লেবু কলা
চোখে মুখে কী সুখ ভরা!
ভাষায় না যায় বলা।
ছেঁড়া ফাটা কাপড়ে
যায় দিন অনাহারে
জীর্ণ শীর্ণ তার জীবন চলা।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

