• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • সম্পত্তি বিরোধের জেরে কটিয়াদীতে যুবক নিহত, এলাকায় উত্তেজনা 

     swadhinshomoy 
    16th May 2026 6:21 pm  |  অনলাইন সংস্করণ Print

    কটিয়াদীতে চাচার হাতের ধারালো অস্ত্রের আঘাতে আনোয়ার (৩৫) নিহত হওয়ার অভিযোগ উঠেছে।
    স্থানীয় সূত্রে জানা যায়, লোহাজুরী ইউনিয়নর পূর্বাচর পাড়াতলা এলাকায় গতকাল আনুমানিক দুপুর ২টার দিকে ভাতিজা আনোয়ারকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান তার চাচা মহরম আলী (৫৫) ও তার সহযোগীরা। অভিযোগ রয়েছে, ৭-১০ জন মিলে তাকে রক্তাক্ত জখম করে। পরে আনোয়ারের অবস্থা আশঙ্কাজনক বুঝতে পেরে অভিযুক্তরা তাকে পূর্বাচর পাড়াতলা উচ্চ বিদ্যালয় মাঠে ফেলে রেখে চলে যায়।
    কটিয়াদী মডেল থানার তদন্ত কর্মকর্তা জানান, গতকাল সন্ধ্যা ৬টার দিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করে এবং আনোয়ারের মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠায়। তিনি আরও জানান, নিহতের মা বাদী হয়ে ৮-১০ জনের নামে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে এবং দ্রুত তাদের আইনের আওতায় আনা হবে বলে আশা প্রকাশ করেন।
    পুলিশ আরও জানায়, নিহত আনোয়ারের বিরুদ্ধে পূর্বে কটিয়াদী মডেল থানায় হত্যা সহ একাধিক মামলা ছিল।
    মামলার বাদী ও নিহতের মা অভিযোগ করে বলেন, সম্পত্তি দখলকে কেন্দ্র করে দীর্ঘ ১৫-২০ বছর ধরে তাদের পরিবারকে হয়রানি করা হচ্ছে। তার দাবি, এর আগেও তার ছেলেকে হত্যার উদ্দেশ্যে একাধিকবার হামলা করা হলেও তারা বিচার পাননি। তিনি ছেলে হত্যার বিচার এবং জড়িতদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31