সারোয়ার নেওয়াজ শামীম (হবিগঞ্জ প্রতিনিধি)
হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের অভিযানে ৩১ (একত্রিশ) বোতল বিদেশি মদ, ইয়াবা ট্যাবলেট ও গাঁজা সহ ০৪ (চার) জন মাদক ব্যবসায়ী কে আটক করেছে পুলিশ।
জানাযায়, ১৫/৫/২৬ইং হবিগঞ্জ সদর মডেল থানা পুলিশের একটি দল অভিযান চালিয়ে ৩১ (একত্রিশ) বোতল বিদেশী মদ, ১৮ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০০ গ্রাম গাঁজা সহ ০৪ (চার) জন মাদক ব্যবসায়ীকে আটক করে। হবিগঞ্জ পুলিশ সুপার এর দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার, হবিগঞ্জ সদর সার্কেল শহীদুল হক মুন্সির তত্বাবধানে পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) মোঃ জাহিদুল হক, অফিসার ইনচার্জ, সদর মডেল থানা, হবিগঞ্জ এর নেতৃত্বে এসআই (নিরস্ত্র) ধ্রুবেশ চক্রবর্তী, এসআই (নিরস্ত্র) রিপন চন্দ্র দাস ও সঙ্গীয় অফিসার সহ হবিগঞ্জ সদর মডেল থানাধীন হবিগঞ্জ পৌরসভাস্থ ৫নং ওয়ার্ডের শংকরের মুখ সংলগ্ন এলাকার জনৈক মোঃ জসিম উদ্দিনের সিএনজি গ্যারেজের ভিতরে ১৫/০৫/২০২৬ ইং তারিখ ০০.২৫ ঘটিকার সময় অভিযান পরিচালনা করে তাদের আটক করে।
আটককৃতরা হল ঃ ১। সুমন দাসগুপ্ত (৪৬), পিতা-হরি দাসগুপ্ত, সাং-জলিলপুর, ৯নং পুকড়া ইউ/পি, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, এ/পি-সাং-শংকরের মুখ, শ্রীরামদী রোড, ৫নং ওয়ার্ড, হবিগঞ্জ পৌরসভা, থানা ও জেলা- হবিগঞ্জ,
২। রনজিৎ দাশ (৫০), পিতা-মানিক দাশ, মাতা- বাসন্তী বালা দাশ, সাং-শংকরের মুখ, শ্রীরামদী রোড, ৫নং ওয়ার্ড, হবিগঞ্জ পৌরসভা, থানা ও জেলা- হবিগঞ্জ।
আটককৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে ০৯ বোতল PREMIER WHISKY, প্রতিটি ৭৫০ ML করে, ০২ বোতল SEAGRANS BLENDER’S PRIDE, প্রতিটি ৭৫০ ML, ০১ বোতল PREMIUM WHISKY, প্রতিটি ৭৫০ ML, ০৮ বোতল PREMIER GRAIN WHISKY, প্রতিটি ৩৭৫ ML, ১০ বোতল SEAGRAM’S BLENDER’S PRIDE, প্রতিটি 375 ML, করে। মোট (৩৭৫x১০)= ৩৭৫০ মিঃলিঃ, ০১ বোতল ANTIQUITY BLUE ULTRA PREMIUM WHISKY, প্রতিটি ৩৭৫ ML,সর্বমোট ১৬ লিটার ১২৫ মিঃলিঃ বিদেশি মদ পুলিশ উদ্ধার করে। যার সর্বমোট মূল্য-৬৪,৫০০/- টাকা।
অপর অভিযানে, এসআই (নিরস্ত্র) মোঃ সিরাজুল মাওলা সঙ্গীয় অফিসার ফোর্সসহ হবিগঞ্জ সদর মডেল থানা এলাকায় ইং ১৪/০৫/২০২৬ খ্রিঃ তারিখ ১৬.৩০ ঘটিকায় অভিযান পরিচালনা করে, মোঃ মোশারফ হোসেন (২৮), পিতা-ইসমাইল হোসেন, সাং-পৈলারকান্দি, থানা-বানিয়াচং, জেলা-হবিগঞ্জ, বর্তমানে সাং-আনোয়ারপুর (শশ্মান ঘাট এর পশ্চিম পাশে জিল্লু মিয়ার ভাড়াটিয়া), থানা-হবিগঞ্জ সদর মডেল, জেলা-হবিগঞ্জ এর নিকট হইতে ১৮ (আঠার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ১(একজন) কে আটক করা হয়।জব্দকৃত মাদককের মূল্য অনুমান-৫,৪০০/-টাকা।
আরেক অভিযানে, এসআই (নিরস্ত্র) মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় অফিসার ফোর্সসহ হবিগঞ্জ সদর মডেল থানা এলাকা কামড়াপুর এলাকার ছামাদ মিয়া নামে একব্যক্তি কে আটক এবং গাজা উদ্বার করা হয়।গত ১৪/০৫/২০২৬ খ্রিঃ তারিখ ২৩.১৫ ঘটিকায় অভিযান পরিচালনা করে আসামী মোঃ ছামাদ (৪৪), পিতা-মৃত আঃ মতলিব, মাতা-গোলাপজান বিবি, সাং-কামড়াপুর পশ্চিমপাড়া, হবিগঞ্জ পৌরসভা, থানা- হবিগঞ্জ সদর, জেলা- হবিগঞ্জ। তাহার নিকট হইতে ১০০ (একশত) গ্রাম মাদকদ্রব্য গাজা উদ্ধার করা হয়, যার মূল্য অনুমান-১,৫০০/- টাকা।
উপরোক্ত আসামী ও জব্দকৃত মাদকদ্রব্য সহ থানায় এজাহার দায়ের করে আসামীদের বিরুদ্ধে মামলা রুজু করে আসামীদেরকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। প্রশাসন জানিয়েছেন মাদকের বিরুদ্ধে অভিযান চলবে। মাদক উদ্ধারে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য অনুরোধ জানিয়েছেন।

