swadhinshomoy
16th May 2026 3:34 pm | অনলাইন সংস্করণ Print
মোঃ ইকবাল মোরশেদ::- স্টাফ রিপোর্টার।
কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা এক মাদকবিরোধী অভিযানে এই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ব্রাহ্মণপাড়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৪ মে ২০২৬ রাতে ব্রাহ্মণপাড়া থানার এসআই (নিরস্ত্র) খুবই গোপন সূত্রে খবর পেয়ে মোঃ আল-আমিন সঙ্গীয় ফোর্সসহ থানা এলাকায় মাদকদ্রব্য উদ্ধার ও ওয়ারেন্ট তামিল এক অভিযান পরিচালনা করেন। অভিযানকালে উপজেলার ৪নং শশীদল ইউনিয়নের চৌব্বাস এলাকার কেন্দ্রীয় ঈদগাহের সামনে পাকা রাস্তার উপর থেকে মোঃ খোকন মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
এসময় তার কাছ থেকে ১১৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত খোকন মিয়া উপজেলার দেউশ গ্রামের মৃত অহিদ মিয়ার ছেলে। এ ঘটনায় ব্রাহ্মণপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।
উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের
+88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।

