• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • রাজারহাটে কৃষকের তলিয়ে যাওয়া পাকা ধান কেটে ঘরে তুলে দিলেন আনসার ও ভিডিপির সদস্যরা 

     swadhinshomoy 
    17th May 2026 11:11 am  |  অনলাইন সংস্করণ Print

    মোস্তফা কামাল, রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি

    কুড়িগ্রামের রাজারহাট উপজেলায় বৈরি আবহাওয়া ও টানা বর্ষণে বিপাকে পড়া কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী (ভিডিপি)। মানবিক উদ্যোগের অংশ হিসেবে পানিতে তলিয়ে যাওয়া স্বেচ্ছায় কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন আনসার ও ভিডিপির সদস্যরা।
    শুক্রবার (১৫ মে) দুপুরে উপজেলার উমরমজিদ ইউনিয়নের বালাকান্দি সরকার পাড়া গ্রামে এ মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়। এতে উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেনের নেতৃত্বে অংশ নেন বাহিনীর ২০ জন সদস্য।
    কৃষকরা জানান, কয়েকদিনের টানা ভারী বর্ষণ ও বৈরি আবহাওয়ার কারণে উপজেলার বিভিন্ন এলাকার ইরি-বোরো ধানক্ষেত পানির নিচে তলিয়ে যায়। অনেক ক্ষেত্রেই পাকা ধান মাটিতে লুটিয়ে পড়ে। শ্রমিক সংকটের কারণে কৃষকরা সময়মতো ধান কাটতে না পেরে বড় ধরনের ক্ষতির আশঙ্কায় পড়েন।
    এমন পরিস্থিতিতে কৃষক রিপন চন্দ্রের প্রায় ১৫ শতক জমির পাকা ধান পানিতে তলিয়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত এগিয়ে আসেন আনসার ও ভিডিপি সদস্যরা। তারা কোমর পানিতে নেমে ধান কেটে সেগুলো নিরাপদে ঘরে তুলে দেন।
    এ উদ্যোগে খুশি হয়ে কৃষক রিপন চন্দ্রসহ স্থানীয় বাসিন্দারা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তারা বলেন, “এমন দুর্দিনে সরকারি বাহিনীর এ ধরনের সহযোগিতা আমাদের জন্য আশীর্বাদ।”
    এ বিষয়ে উপজেলা আনসার ও ভিডিপির প্রশিক্ষক মোঃ উজ্জল হোসেন বলেন, “টানা বৃষ্টিতে অনেক কৃষকের পাকা ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে। বিষয়টি আমরা জেলা কমান্ড্যান্টকে জানালে তার নির্দেশনায় আমাদের সদস্যরা স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে কৃষকের ধান কেটে দিয়েছে। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।”

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31