• আজকের পত্রিকা
  • ই-পেপার
  • আর্কাইভ
  • কনভার্টার
  • অ্যাপস
  • জয়পুরহাটে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন ​ 

     swadhinshomoy 
    17th May 2026 11:04 am  |  অনলাইন সংস্করণ Print

    পুলক কুমার সরকার
    জয়পুরহাট জেলা প্রতিনিধি

    ​শুধু বিশেষ দিবসগুলোতে সীমাবদ্ধ না থেকে সারাবছর নিয়মিত সাংস্কৃতিক ও খেলাধুলার চর্চা করার আহ্বান জানিয়েছেন জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী জনাব মোঃ আব্দুল বারী।

    আজ শনিবার বেলা ১১টায় জয়পুরহাট শহরের কালেক্টরেট মাঠে জেলা পর্যায়ে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ (বালক ও বালিকা) এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

    ​প্রধান অতিথি তাঁর বক্তব্যে আধুনিক যুগে সুস্থ সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করে বলেন “আজকের দিনে খেলাধুলাকে পেশা হিসেবে গ্রহণ করেও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়া সম্ভব। আমাদের শিশুদের মোবাইলের স্ক্রিন থেকে বের করে খেলার মাঠে নিয়ে আসতে পারলেই আমরা একটি সুস্থ ও সুন্দর সমাজ ব্যবস্থা গড়ে তুলতে পারব।”

    ​মাদকের অপব্যবহার রোধে সচেতনতার তাগিদ দিয়ে তিনি আরও বলেন, কেবল আইন প্রয়োগ করে মাদকের ছোবল থেকে সমাজকে রক্ষা করা সম্ভব নয়, এর জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা। সন্তানরা যেন সন্ধ্যার পর ঘরের বাইরে অহেতুক ঘোরাঘুরি না করে, সেদিকে অভিভাবকদের কড়া নজর রাখতে হবে এবং একই সাথে বাবা-মাকেও সন্তানের সাথে বন্ধুর মতো আচরণ করতে হবে।

    জেলা প্রশাসক আল মামুন মিয়ার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, জয়পুরহাট পুলিশ সুপার শাহনাজ বেগম, জেলা পরিষদের প্রশাসক মাসুদ রানা প্রধান ও জেলা বিএনপির আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওয়াহাবসহ প্রমূখ।

    তিন দিনব্যাপী এ টুর্নামেন্টে জেলার ৫টি উপজেলার ৫টি করে মোট ১০টি বালক ও বালিকা দল অংশ নিচ্ছে। ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে আগামী ১৮ মে।

    ​অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী এবং বিপুল সংখ্যক ক্রীড়ামোদী দর্শক উপস্থিত ছিলেন।

    উপরের নিউজটি মাঠ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে করা এ বিষয়ে কোন দ্বিমত থাকলে প্রমাণসহ dailyswadhinshomoy@gmail.com এ ইমেইল করে আমাদেরকে জানান অথবা আমাদের +88 01407028129 নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন।
    আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
    এই বিভাগের আরও খবর
     
    Jugantor Logo
    ফজর ৫:০৫
    জোহর ১১:৪৬
    আসর ৪:০৮
    মাগরিব ৫:১১
    ইশা ৬:২৬
    সূর্যাস্ত: ৫:১১ সূর্যোদয় : ৬:২১

    আর্কাইভ

    May 2026
    S M T W T F S
     12
    3456789
    10111213141516
    17181920212223
    24252627282930
    31