মোঃ ইকবাল মোরশেদ ::- স্টাফ রিপোর্টার।
নোয়াখালী জেলার সুবর্ণচর উপজেলা খুবই গোপনসুত্রে খবর পেয়ে একটি বাড়িতে মজুত রাখা ৯৯ বস্তা সরকারি চাল উদ্ধার করেছে প্রশাসন। আজ শনিবার (১৬ মে) বিকেলে উপজেলার চরজব্বার ইউনিয়ন এর ইমান আলী বাজার এলাকার একটি বাড়ি থেকে চালগুলো উদ্ধার করা হয়।
অভিযুক্ত মোঃ আবদুস সামাদ ওরফে ডাক্তার সামাদের বাড়ি চরজব্বার ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে।
স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে তার বাড়িতে সরকারি চাল মজুত করে রাখা হচ্ছিল। পরে এসব চাল বেশি দামে বিক্রি করা হতো।
শনিবার দুপুরে এলাকাবাসী বিষয়টি জানতে পেরে সামাদের বাড়িতে যান। সেখানে একটি কক্ষে বিপুল পরিমাণ সরকারি চালের বস্তা দেখতে পান তারা।
পরে বিষয়টি প্রশাসন ও পুলিশকে জানানো হয়।
খবর পেয়ে প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে ৯৯ বস্তা চাল উদ্ধার করে ইউনিয়ন পরিষদে সংরক্ষণ করেন।
এ বিষয়ে আবদুস সামাদ বলেন, “আমার ছোট ভাই ডাক্তার আজগর একজন ডিলার। নূরানি মাদরাসায় সরকারি বরাদ্দের চাল তিনি কিনে এনেছেন। পরে সেগুলো বাড়িতে রাখা হয়েছিল।”
এ বিষয়ে আকিব ওসমান বলেন, “স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে চালগুলো উদ্ধার করা হয়েছে। চাল কেনার বিষয়ে বৈধ কাগজপত্র আছে কি না, তা যাচাই করা হচ্ছে। পরে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া

